প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজ অনেক কৃতি সন্তানের জন্ম দিয়েছে: ভূমিমন্ত্রী টাঙ্গাইলে মৎস্যবীজ উৎপাদন খামার পরিদর্শনে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু চট্টগ্রামে ৮ তলা ভবনে ‘গোপন ক্যাসিনো’, ৫ দেশের ৬৩ বিদেশি আটক বাংলাদেশ রেলওয়েতে ২২ প্যানেল আইনজীবী নিয়োগ, আবেদন ফি নেই ৪১ দেশে প্রবাসীদের জন্য চালু হচ্ছে এনআইডি সেবা ইরানের সঙ্গে যুদ্ধে কোনো অনুশোচনা নেই: ট্রাম্প যুক্তরাষ্ট্র ছাড়ছেন অ্যাঞ্জেলিনা জোলি, বেছে নিচ্ছেন ‘যাযাবর’ জীবন লাইফ সাপোর্টে থাকা মেঘমল্লারের শারীরিক অবস্থার উন্নতি রবিউস সানি মাসের চাঁদ দেখা কমিটির সভা শনিবার মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণা, এজেন্সি সিলগালা

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি শফিক রেহমান, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান

বিজ্ঞাপন
ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি শফিক রেহমান, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান
রাজধানীতে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের (এনইসি) প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার একটি হোটেলে অনুষ্ঠিত সভায় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রকাশিত ২৯টি দৈনিক পত্রিকার সম্পাদক অংশ নেন।

সভায় অন্তর্বর্তীকালীন সময়ের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ওয়াদা সম্পাদক শফিকুল আলম। সভায় কিছু সংশোধনীসহ ন্যাশনাল এডিটরস কাউন্সিলের গঠনতন্ত্র অনুমোদন করা হয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

সভাপতি শফিক রেহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংবাদপত্রের স্বাধীনতা, পেশাগত মানোন্নয়ন এবং সম্পাদকদের ঐক্য নিয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন অংশগ্রহণকারী সম্পাদকরা।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

মাহমুদুর রহমান বলেন, ন্যাশনাল এডিটরস কাউন্সিলকে আরও বিস্তৃত করার পাশাপাশি সাংবাদিকদের মধ্যে যোগাযোগ বাড়াতে হবে। স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করতে সম্পাদকদের ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

যুগান্তর সম্পাদক আব্দুল হাই শিকদার সাংবাদিকতায় সত্যনিষ্ঠতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে সাংবাদিকতায় অবদানের জন্য পদক চালুর প্রস্তাব করেন। পরে সভায় এ প্রস্তাব অনুমোদন করা হয় এবং প্রতিবছর ‘নজরুল পদক’ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

পিপলস ভিউ সম্পাদক ওসমান গনি মনসুর সাংবাদিকতার পেশাগত পরিবেশ উন্নয়নে এনইসিকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। ওয়াদা সম্পাদক শফিকুল আলম বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে সম্পাদকদের একটি শক্তিশালী ও স্বাধীন প্ল্যাটফর্ম প্রয়োজন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

সভাপতির বক্তব্যে শফিক রেহমান বলেন, দেশে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক অগ্রযাত্রায় সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সারা দেশের সম্পাদকদের একটি প্ল্যাটফর্মে আনতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

সাধারণ সভায় নয়া দিগন্ত, প্রতিদিনের বাংলাদেশ, নিউ নেশন, বাংলাদেশ প্রতিদিন, মানবকণ্ঠ, খবর সংযোগ, বাংলাদেশের খবর, ভোরের ডাক, জনতা, দ্য বাংলাদেশ পোস্ট, বাণিজ্য প্রতিদিন, খোলা কাগজ, রূপালী বাংলাদেশ, ভোরের বাংলা, দি গ্লোবাল পোস্ট, নওরোজ, কর্ণফুলী, দৈনিক লোকসমাজ, নতুন প্রভাত, দৈনিক নিউটাইমস, দৈনিক জালালাবাদ, যুগের চিন্তা, দৈনিক প্রবাহ ও বাংলাদেশ বাণীসহ বিভিন্ন পত্রিকার সম্পাদকরা মতামত দেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
রবিউস সানি মাসের চাঁদ দেখা কমিটির সভা শনিবার

রবিউস সানি মাসের চাঁদ দেখা কমিটির সভা শনিবার

৫৮ মিনিট আগে
বিভিন্ন অনৈতিক চুক্তি থেকে বের হয়ে আসছে বর্তমান সরকার: চিফ হুইপ

বিভিন্ন অনৈতিক চুক্তি থেকে বের হয়ে আসছে বর্তমান সরকার: চিফ হুইপ

১ ঘণ্টা আগে
আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়তে পারে লোডশেডিং

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়তে পারে লোডশেডিং

১ ঘণ্টা আগে
বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজার ৬৬ বাংলাদেশি বন্দি

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজার ৬৬ বাংলাদেশি বন্দি

৪ ঘণ্টা আগে
বিরোধীদলকে সঙ্গে নিয়ে জ্বালানি সংকট মোকাবিলার আশ্বাস প্রধানমন্ত্রীর

বিরোধীদলকে সঙ্গে নিয়ে জ্বালানি সংকট মোকাবিলার আশ্বাস প্রধানমন্ত্রীর

১৫ ঘণ্টা আগে
র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস

র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস

২১ ঘণ্টা আগে