প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ

চাঁদপুরে ৮ হাজার একরজুড়ে সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ

বিজ্ঞাপন
চাঁদপুরে ৮ হাজার একরজুড়ে সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ
চাঁদপুরে কৃষিজমির পাশাপাশি সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ৭ থেকে ৮ হাজার একর জমিতে বড় আকারের এগ্রোভোল্টাইক সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

শুক্রবার চাঁদপুরের মতলব উত্তরে একটি চক্ষু শিবির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বিডা চেয়ারম্যান বলেন, প্রকল্পে সৌর প্যানেলের নিচের জমিতে কৃষিকাজও চালু রাখা হবে। এতে একই জমি থেকে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি কৃষি উৎপাদন অব্যাহত থাকবে। ইতোমধ্যে প্রকল্পের জন্য কয়েকটি সম্ভাব্য স্থান চিহ্নিত করা হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় ৫ হাজার মানুষের কর্মসংস্থান হতে পারে। পাশাপাশি চাঁদপুরের বিদ্যুৎ সংকট কমাতে এটি ভূমিকা রাখবে। আগামী এক থেকে দুই বছরের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতিতে দৃশ্যমান উন্নতির আশা করা হচ্ছে।

এদিকে চাঁদপুরে সরকারি খাস জমিতে রপ্তানিমুখী শিল্পের জন্য রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপনের সম্ভাবনাও যাচাই করা হচ্ছে। জমির পাশাপাশি বিদ্যুৎ, গ্যাস, সড়ক ও নৌ যোগাযোগসহ অবকাঠামোগত সুবিধা বিবেচনা করে উপযুক্ত স্থান নির্বাচন করা হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
ধাপে ধাপে আগামী জুলাইয়ের মধ্যে বাস্তবায়ন হবে নবম পে-স্কেল

ধাপে ধাপে আগামী জুলাইয়ের মধ্যে বাস্তবায়ন হবে নবম পে-স্কেল

২৩ ঘণ্টা আগে
ইস্টার্ণ রিফাইনারি আধুনিকায়নে ১ বিলিয়ন ডলার দিচ্ছে ইসলামী উন্নয়ন ব্যাংক

ইস্টার্ণ রিফাইনারি আধুনিকায়নে ১ বিলিয়ন ডলার দিচ্ছে ইসলামী উন্নয়ন ব্যাংক

১ দিন আগে
তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক

তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক

১ দিন আগে
কমল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১,৫৮৫ টাকা

কমল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১,৫৮৫ টাকা

২ দিন আগে
বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ল, লিটার ২০৪ টাকা

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ল, লিটার ২০৪ টাকা

২ দিন আগে
দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম

২ দিন আগে