প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ বাংলাদেশ-ভারত সম্পর্কে সাংস্কৃতিক ঐক্যই সম্প্রীতির বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত ধর্ম-বর্ণের ভেদাভেদ নয়, বড় পরিচয় আমরা বাংলাদেশি: খাদ্যমন্ত্রী রাষ্ট্রপতির নির্দেশে এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ পীর শামীমের দেহাবশেষ উত্তোলনের ঘটনায় মামলা শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদেরও দায়িত্বশীল হতে হবে: এমপি সরওয়ার ৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দিচ্ছে সরকার হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক: পানিসম্পদ প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতির নির্দেশে এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ

বিজ্ঞাপন
রাষ্ট্রপতির নির্দেশে এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ
জাতীয় রাজস্ব বোর্ডের ২০ কর্মকর্তার বিরুদ্ধে অতীত আন্দোলনে অংশ নেওয়ার ঘটনায় দেওয়া বিভিন্ন শাস্তি মওকুফ করা হয়েছে। কর্মকর্তাদের ক্ষমা প্রার্থনা করে করা আপিল রাষ্ট্রপতি মঞ্জুর করায় এসব দণ্ডাদেশ বাতিল করা হয়েছে।

রোববার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানায়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৫ সালের মে মাসে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ’ জারির পর এর বিরোধিতা করে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলনে নামেন। আন্দোলনের সময় বদলির আদেশ ছিঁড়ে ফেলা ও কর্মবিরতিতে অংশ নেওয়ার অভিযোগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হয়।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০ কর্মকর্তার বিরুদ্ধে সাময়িক বরখাস্ত, বেতন গ্রেড অবনমনসহ বিভিন্ন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। পরে তারা রাষ্ট্রপতির কাছে মার্জনা চেয়ে আপিল করলে তা মঞ্জুর করা হয়।

শাস্তি মওকুফ হওয়া কর্মকর্তাদের মধ্যে কমিশনার, অতিরিক্ত কর কমিশনার, যুগ্ম কর কমিশনার, উপকর কমিশনার ও রাজস্ব কর্মকর্তাসহ এনবিআরের বিভিন্ন পর্যায়ের ২০ কর্মকর্তা রয়েছেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

২০২৫ সালের মে ও জুনে টানা কর্মবিরতির কারণে এনবিআরের বিভিন্ন কার্যালয়ে কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়েছিল। পরবর্তীতে ব্যবসায়ী নেতাদের মধ্যস্থতায় আন্দোলন স্থগিত হলেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা বহাল ছিল। রাষ্ট্রপতির আদেশে এবার সেসব দণ্ডাদেশ প্রত্যাহার করা হলো।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার ব্যয়ের অনুমোদন

বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার ব্যয়ের অনুমোদন

৩ ঘণ্টা আগে
ইইউর ৬১ বাণিজ্য বাধার ৪৮টির সমাধান, মুক্ত বাণিজ্য চুক্তির পথে অগ্রগতি

ইইউর ৬১ বাণিজ্য বাধার ৪৮টির সমাধান, মুক্ত বাণিজ্য চুক্তির পথে অগ্রগতি

৩ ঘণ্টা আগে
চাঁদপুরে ৮ হাজার একরজুড়ে সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ

চাঁদপুরে ৮ হাজার একরজুড়ে সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ

১ দিন আগে
ধাপে ধাপে আগামী জুলাইয়ের মধ্যে বাস্তবায়ন হবে নবম পে-স্কেল

ধাপে ধাপে আগামী জুলাইয়ের মধ্যে বাস্তবায়ন হবে নবম পে-স্কেল

২ দিন আগে
ইস্টার্ণ রিফাইনারি আধুনিকায়নে ১ বিলিয়ন ডলার দিচ্ছে ইসলামী উন্নয়ন ব্যাংক

ইস্টার্ণ রিফাইনারি আধুনিকায়নে ১ বিলিয়ন ডলার দিচ্ছে ইসলামী উন্নয়ন ব্যাংক

২ দিন আগে
তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক

তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক

৩ দিন আগে