প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
সুন্দরবন ও জীববৈচিত্র্য সংরক্ষণে বাংলাদেশ-ভারত সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে বইমুখী হতে হবে: খাদ্যমন্ত্রী বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব মিটফোর্ডের নতুন উপপরিচালকের পদায়ন স্থগিত চায় এনডিএফ সাইফুর রহমানের মৃত্যু দুর্ঘটনা, নাকি ষড়যন্ত্র—খতিয়ে দেখা দরকার: রিজভী রোহিঙ্গা প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, সামাজিক মাধ্যমে প্রচারে বাধা নেই প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন
রোহিঙ্গা প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মিয়ানমারে জাতীয় পুনর্মিলনবিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া। বৈঠকে রোহিঙ্গা সংকটসহ দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

প্রধানমন্ত্রী বলেন, বিপুলসংখ্যক রোহিঙ্গাকে দীর্ঘদিন আশ্রয় দেওয়ায় বাংলাদেশের অর্থনীতি, অবকাঠামো ও সামগ্রিক ব্যবস্থাপনার ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। রোহিঙ্গারা নিজ দেশে ফিরে গেলে শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে তাদের জীবনমান উন্নয়নের সুযোগ তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে নিজের অবস্থান থেকে ভূমিকা রাখতে সাসাকাওয়ার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে সংকট সমাধানে জাপান সরকারের মানবিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান তিনি।

সাসাকাওয়া জানান, রোহিঙ্গা সংকট নিয়ে মিয়ানমারের প্রেসিডেন্টের সঙ্গে তার আলোচনা হয়েছে। তার ধারণা, মিয়ানমার সরকার সংকট সমাধানে আন্তরিক হলেও রাখাইন প্রদেশের জটিল পরিস্থিতির কারণে প্রত্যাবাসনে অগ্রগতি হতে সময় লাগছে। সংকট সমাধানে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আশ্বাস দেন তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে দ্বিপক্ষীয় উদ্যোগের পাশাপাশি বহুপক্ষীয় প্রচেষ্টা ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

এ ছাড়া বাংলাদেশে টিকা উৎপাদনকেন্দ্র স্থাপন, জাপানি বিনিয়োগ বৃদ্ধি এবং মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের বিষয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
সুন্দরবন ও জীববৈচিত্র্য সংরক্ষণে বাংলাদেশ-ভারত সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত

সুন্দরবন ও জীববৈচিত্র্য সংরক্ষণে বাংলাদেশ-ভারত সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত

২ মিনিট আগে
জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে বইমুখী হতে হবে: খাদ্যমন্ত্রী

জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে বইমুখী হতে হবে: খাদ্যমন্ত্রী

৯ মিনিট আগে
বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব

বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব

২৮ মিনিট আগে
মিটফোর্ডের নতুন উপপরিচালকের পদায়ন স্থগিত চায় এনডিএফ

মিটফোর্ডের নতুন উপপরিচালকের পদায়ন স্থগিত চায় এনডিএফ

১ ঘণ্টা আগে
সাইফুর রহমানের মৃত্যু দুর্ঘটনা, নাকি ষড়যন্ত্র—খতিয়ে দেখা দরকার: রিজভী

সাইফুর রহমানের মৃত্যু দুর্ঘটনা, নাকি ষড়যন্ত্র—খতিয়ে দেখা দরকার: রিজভী

২ ঘণ্টা আগে
স্থানীয় নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, সামাজিক মাধ্যমে প্রচারে বাধা নেই

স্থানীয় নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, সামাজিক মাধ্যমে প্রচারে বাধা নেই

২ ঘণ্টা আগে