প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক সড়ক নিরাপত্তায় ব্যয়ের সুফল নিশ্চিত করতে হবে: শেখ রবিউল আলম ব্যবসায়ীদের মতামত নিয়েই যুগোপযোগী হবে কোম্পানি আইন: বাণিজ্যমন্ত্রী সুন্দরবন ও জীববৈচিত্র্য সংরক্ষণে বাংলাদেশ-ভারত সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে বইমুখী হতে হবে: খাদ্যমন্ত্রী বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব মিটফোর্ডের নতুন উপপরিচালকের পদায়ন স্থগিত চায় এনডিএফ সাইফুর রহমানের মৃত্যু দুর্ঘটনা, নাকি ষড়যন্ত্র—খতিয়ে দেখা দরকার: রিজভী রোহিঙ্গা প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, সামাজিক মাধ্যমে প্রচারে বাধা নেই

ব্যবসায়ীদের মতামত নিয়েই যুগোপযোগী হবে কোম্পানি আইন: বাণিজ্যমন্ত্রী

বিজ্ঞাপন
ব্যবসায়ীদের মতামত নিয়েই যুগোপযোগী হবে কোম্পানি আইন: বাণিজ্যমন্ত্রী
ব্যবসা-বাণিজ্যের পরিবেশ আরও সহজ, স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব করতে ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের মতামত নিয়েই কোম্পানি আইন, ১৯৯৪ সংশোধন করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সোমবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে কোম্পানি আইন, ১৯৯৪-এর তৃতীয় সংশোধন-২০২৬-এর খসড়া নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বাণিজ্যমন্ত্রী বলেন, কোম্পানি আইন মূলত ব্যবসায়ীরাই ব্যবহার করবেন। তাই তাদের বাস্তব অভিজ্ঞতা, প্রয়োজন ও ভবিষ্যৎ চাহিদার ভিত্তিতে আইনটি আধুনিক করা জরুরি। দীর্ঘদিন বড় ধরনের পরিবর্তন না হওয়ায় ব্যবসার ধরন, প্রযুক্তি, বিনিয়োগ কাঠামো ও বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থার পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে আইন সংশোধনের প্রয়োজন দেখা দিয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, সরকার তাড়াহুড়ো করে আইনটি চূড়ান্ত করতে চায় না। খসড়া সংশোধনী পর্যালোচনা করে মতামত দেওয়ার জন্য ব্যবসায়ী ও সংশ্লিষ্ট অংশীজনদের ৩০ দিন সময় দেওয়া হয়েছে। প্রয়োজন হলে এ সময় আরও বাড়ানো হতে পারে।

বিভিন্ন দেশের কার্যকর কোম্পানি আইন পর্যালোচনা করে বাংলাদেশের জন্য প্রাসঙ্গিক বিষয়গুলো গ্রহণ করা হবে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, এলডিসি উত্তরণ ও অর্থনৈতিক উন্নয়নের জন্য সংস্কারের বিকল্প নেই। কোম্পানি আইন সংস্কার বৃহত্তর অর্থনৈতিক সংস্কারেরই অংশ।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তিনি আরও বলেন, ব্যবসা সহজ হলে বিনিয়োগ বাড়বে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে। তাই বাংলাদেশের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও দীর্ঘমেয়াদে প্রতিযোগিতামূলক ব্যবসায়িক পরিবেশ তৈরিতে সহায়ক প্রস্তাব দেওয়ার জন্য ব্যবসায়ী নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

সভায় কোম্পানি আইন সংশোধনের খসড়া প্রস্তাব উপস্থাপন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ মোস্তফা জামাল হায়দার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এমসিসিআইয়ের সাবেক সভাপতি ব্যারিস্টার নিহাদ কবির।

এ সময় এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, ডিসিসিআই, বিটিএমএ, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজসহ বিভিন্ন ব্যবসায়ী ও শিল্প খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক

বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক

২৯ মিনিট আগে
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার

৬ ঘণ্টা আগে
রাষ্ট্রপতির নির্দেশে এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ

রাষ্ট্রপতির নির্দেশে এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ

১ দিন আগে
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার ব্যয়ের অনুমোদন

বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার ব্যয়ের অনুমোদন

১ দিন আগে
ইইউর ৬১ বাণিজ্য বাধার ৪৮টির সমাধান, মুক্ত বাণিজ্য চুক্তির পথে অগ্রগতি

ইইউর ৬১ বাণিজ্য বাধার ৪৮টির সমাধান, মুক্ত বাণিজ্য চুক্তির পথে অগ্রগতি

১ দিন আগে
চাঁদপুরে ৮ হাজার একরজুড়ে সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ

চাঁদপুরে ৮ হাজার একরজুড়ে সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ

২ দিন আগে