সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার একটি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজন কুমার চৌধুরীর মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। স্থানীয়ভাবেও তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মঠবাড়িয়া থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।



