বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন প্রতীক কারকি উপস্থিত ছিলেন।
বৈঠকের শুরুতে নেপালে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ, ভূমিধস ও পাহাড়ধসে প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে শোক প্রকাশ করেন ডা. শফিকুর রহমান। তিনি নেপালের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রদূতের কাছে জানতে চান।
রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী নেপালের চলমান উদ্ধার তৎপরতা, মানুষের দুর্ভোগ এবং দুর্যোগে সৃষ্ট ক্ষয়ক্ষতির বিষয়ে বিরোধীদলীয় নেতাকে অবহিত করেন। একই সঙ্গে শোক প্রকাশ ও সহমর্মিতা জানানোর জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ডা. শফিকুর রহমান বাংলাদেশ ও নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে নেপালের এই সংকটময় সময়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পাশে থাকার আশ্বাস দেন।
বৈঠকে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এবং উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।




