প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজার ৬৬ বাংলাদেশি বন্দি বিরোধীদলকে সঙ্গে নিয়ে জ্বালানি সংকট মোকাবিলার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে শফিকুর রহমানসহ ৯ সদস্য বৈশ্বিক বিনিয়োগ টানতে প্রতিযোগিতামূলক অর্থনীতি গড়ার তাগিদ ক্রিকেট ও ক্রীড়া কূটনীতিতে সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা-কাঠমান্ডু ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের সম্মানিতে ১১০০ কোটি টাকা বরাদ্দ শ্রীলঙ্কায় আলু রপ্তানির সম্ভাবনা, বাজার যাচাইয়ে যাবে বাংলাদেশি প্রতিনিধি দল র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস বিরোধীদলীয় নেতার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্যমন্ত্রী

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজার ৬৬ বাংলাদেশি বন্দি

বিজ্ঞাপন
বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজার ৬৬ বাংলাদেশি বন্দি
বিভিন্ন দেশের কারাগারে বর্তমানে প্রায় ১০ হাজার ৬৬ জন বাংলাদেশি নাগরিক বন্দি রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তাদের দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দেশের আইন ও বিচারিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা রেখে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে যশোর-৫ আসনের বিরোধীদলীয় সদস্য কাজী এনামুল হকের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

তিনি বলেন, বিদেশস্থ বাংলাদেশি মিশনগুলোর সর্বশেষ তথ্য অনুযায়ী বিভিন্ন দেশের কারাগার ও আটককেন্দ্রে এসব বাংলাদেশি বন্দি রয়েছেন। কোনো বাংলাদেশি নাগরিক বিদেশে গ্রেপ্তার হলে সংশ্লিষ্ট মিশন কারাগার বা আটককেন্দ্র পরিদর্শন করে তার সঙ্গে সাক্ষাৎ, প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, মামলাসংক্রান্ত পরামর্শ এবং আইনি সুরক্ষার ব্যবস্থা করে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

পররাষ্ট্রমন্ত্রী জানান, বন্দির আইনজীবী নিয়োগের সক্ষমতা না থাকলে আদালতের মাধ্যমে আইনজীবী নিয়োগের চেষ্টা করা হয়। জরিমানা পরিশোধের প্রয়োজন হলে পরিবারের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়া হয়। কারাদণ্ড শেষ হলে দ্রুত ভ্রমণ অনুমতিপত্র ইস্যু, দেশে ফেরার বিমান টিকিট এবং প্রয়োজন অনুযায়ী প্রত্যাবাসন ব্যয়ও বহন করা হয়।

তিনি আরও বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সমন্বয়ে এসব সেবা দেওয়া হচ্ছে। ক্ষেত্রবিশেষে স্বাগতিক দেশের কাছে সাধারণ ক্ষমার আবেদনও করা হয়। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে আটক বাংলাদেশি নাগরিক এবং মিয়ানমারে আটক তিন বাংলাদেশি জেলেকে দেশে ফেরাতে এ ধরনের কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

ড. খলিলুর রহমান জানান, বিদেশে আটক বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরানোর বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয় শিগগিরই একটি বিশেষ পোর্টাল চালু করবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
বিরোধীদলকে সঙ্গে নিয়ে জ্বালানি সংকট মোকাবিলার আশ্বাস প্রধানমন্ত্রীর

বিরোধীদলকে সঙ্গে নিয়ে জ্বালানি সংকট মোকাবিলার আশ্বাস প্রধানমন্ত্রীর

১২ ঘণ্টা আগে
র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস

র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস

১৮ ঘণ্টা আগে
গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্যমন্ত্রী

১৮ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর নেতৃত্বে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: খাদ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর নেতৃত্বে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: খাদ্যমন্ত্রী

১৮ ঘণ্টা আগে
ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

১৯ ঘণ্টা আগে
গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হয় এমন আইন আমরা চাই না: তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হয় এমন আইন আমরা চাই না: তথ্যমন্ত্রী

২০ ঘণ্টা আগে