শনিবার সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু শতভাগ নির্মূল করা সম্ভব না হলেও কার্যকর পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব। দেশের প্রতিটি নাগরিক প্রতি সপ্তাহে মাত্র এক ঘণ্টা নিজ আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখলে দৃশ্যমান পরিবর্তন আসবে।
দেশ পুনর্গঠনে তরুণ ও শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের বিশাল তরুণ সমাজ ঐক্যবদ্ধভাবে কাজ করলে কোনো বাধাই উন্নয়ন ও পরিবর্তনের পথে দাঁড়াতে পারবে না।
প্রধানমন্ত্রী বলেন, দেশকে আবর্জনামুক্ত করার লক্ষ্যেই সারা দেশে লাখো মানুষ একযোগে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছেন। তরুণ সমাজের নেতৃত্বে রাষ্ট্র পুনর্গঠনের কাজেও সবাইকে দায়িত্ব নিতে হবে।
তিনি ‘নিজেকে সুস্থ রাখি, সমাজকে সুস্থ রাখি’ বার্তা সামনে রেখে নাগরিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।
১২ সেপ্টেম্বর শুরু হওয়া বিশেষ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে চলবে। উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী বিভিন্ন প্রদর্শনী স্টল ঘুরে দেখেন এবং উপস্থিত মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।




