প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
মুক্তিযোদ্ধাকে দাফনে বাধা দেওয়ার পরিণতি ভোগ করতে হবে: তথ্য উপদেষ্টা ● যান্ত্রিক ত্রুটিতে জাতীয় গ্রিডে বিপর্যয়, ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎহীন একাধিক এলাকা ● ফ্যাসিবাদী শাসন ও দুর্নীতিতে পিছিয়েছে স্বাস্থ্যখাত: রাষ্ট্রপতি ● ইউনান বিশ্ববিদ্যালয় পরিদর্শনে শিক্ষাসচিব, জোর দিলেন যৌথ গবেষণায় ● যুবদল বিএনপির ইস্পাতকঠিন অগ্রবাহিনী: রুহুল কবির রিজভী ● বাংলাদেশ পুলিশের আধুনিকায়নে সহায়তা দেবে চীন ● ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রী ফেরার পর: তথ্য উপদেষ্টা ● আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা ● ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এ দেশের সব ব্যাংক বন্ধ ● চিকিৎসকের অবহেলায় যেন রোগীর ক্ষতি না হয়: প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু ●

ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন
ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
ডেঙ্গু প্রতিরোধ ও দেশকে পরিচ্ছন্ন রাখতে দেশবাসীর সক্রিয় সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আগামী তিন মাস সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হবে।

শনিবার সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু শতভাগ নির্মূল করা সম্ভব না হলেও কার্যকর পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব। দেশের প্রতিটি নাগরিক প্রতি সপ্তাহে মাত্র এক ঘণ্টা নিজ আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখলে দৃশ্যমান পরিবর্তন আসবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

দেশ পুনর্গঠনে তরুণ ও শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের বিশাল তরুণ সমাজ ঐক্যবদ্ধভাবে কাজ করলে কোনো বাধাই উন্নয়ন ও পরিবর্তনের পথে দাঁড়াতে পারবে না।

প্রধানমন্ত্রী বলেন, দেশকে আবর্জনামুক্ত করার লক্ষ্যেই সারা দেশে লাখো মানুষ একযোগে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছেন। তরুণ সমাজের নেতৃত্বে রাষ্ট্র পুনর্গঠনের কাজেও সবাইকে দায়িত্ব নিতে হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তিনি ‘নিজেকে সুস্থ রাখি, সমাজকে সুস্থ রাখি’ বার্তা সামনে রেখে নাগরিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

১২ সেপ্টেম্বর শুরু হওয়া বিশেষ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে চলবে। উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী বিভিন্ন প্রদর্শনী স্টল ঘুরে দেখেন এবং উপস্থিত মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
মুক্তিযোদ্ধাকে দাফনে বাধা দেওয়ার পরিণতি ভোগ করতে হবে: তথ্য উপদেষ্টা

মুক্তিযোদ্ধাকে দাফনে বাধা দেওয়ার পরিণতি ভোগ করতে হবে: তথ্য উপদেষ্টা

২৬ মিনিট আগে
যান্ত্রিক ত্রুটিতে জাতীয় গ্রিডে বিপর্যয়, ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎহীন একাধিক এলাকা

যান্ত্রিক ত্রুটিতে জাতীয় গ্রিডে বিপর্যয়, ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎহীন একাধিক এলাকা

১ ঘণ্টা আগে
ফ্যাসিবাদী শাসন ও দুর্নীতিতে পিছিয়েছে স্বাস্থ্যখাত: রাষ্ট্রপতি

ফ্যাসিবাদী শাসন ও দুর্নীতিতে পিছিয়েছে স্বাস্থ্যখাত: রাষ্ট্রপতি

১ ঘণ্টা আগে
বাংলাদেশ পুলিশের আধুনিকায়নে সহায়তা দেবে চীন

বাংলাদেশ পুলিশের আধুনিকায়নে সহায়তা দেবে চীন

৩ ঘণ্টা আগে
‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রী ফেরার পর: তথ্য উপদেষ্টা

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রী ফেরার পর: তথ্য উপদেষ্টা

৩ ঘণ্টা আগে
বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আনুষ্ঠানিক আলোচনা শুরু

বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আনুষ্ঠানিক আলোচনা শুরু

৫ ঘণ্টা আগে