প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ঢাকাকে আন্তর্জাতিক কানেকটিং হাব করতে চায় ইউএস-বাংলা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার বিকল্প নেই: প্রতিমন্ত্রী ২০২৮ সালের মধ্যে প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলাম: প্রতিমন্ত্রী ভাইভায় বিশেষ নম্বর দিয়ে কাউকে পাস করানোর পরিকল্পনা নেই: পানিসম্পদমন্ত্রী সাড়ে ১০ হাজার কোটি টাকার চার লেন প্রকল্প ফাইনাল স্টেজে ডেঙ্গু প্রতিরোধ দিবসে উত্তর সিটির স্টল পরিদর্শন প্রধানমন্ত্রীর পাইলট পর্যায়ে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ কৃষক ধানমন্ডিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শন দেশের মানুষ ভালো নেই, সরকার আমাদের কথা বলতে দিচ্ছে না: জামায়াত আমির গ্যাস–সংকটের স্থায়ী সমাধানে স্থলভাগে এলএনজি টার্মিনাল জরুরি

পাইলট পর্যায়ে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ কৃষক

বিজ্ঞাপন
পাইলট পর্যায়ে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ কৃষক
পাইলট পর্যায়ের উদ্বোধনী দিনে ১ লাখ ১০ হাজার ৩৬৪ জন কৃষককে কৃষক কার্ডের মাধ্যমে ২ হাজার ৫০০ টাকা করে প্রণোদনা দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

শনিবার ফেনীর সোনাগাজী উপজেলার সরকারি পাইলট স্কুল মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান। আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মন্ত্রী বলেন, উদ্বোধনী দিনে ফেনী জেলার ৭ হাজার ৬৪৩ জন কৃষক ছাপানো কৃষক কার্ড পাবেন। পর্যায়ক্রমে দেশের প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ব্লক পর্যায়ে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে দুই কোটিরও বেশি প্রকৃত কৃষককে কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

কৃষক কার্ড প্রদানে কোনো ধরনের বৈষম্যের সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, প্রান্তিক, ক্ষুদ্র, ভূমিহীন, মাঝারি ও বড়—সব শ্রেণির প্রকৃত কৃষক এ সুবিধা পাবেন। কার্ডের মাধ্যমে সার, বীজসহ সরকারি সহায়তা আরও সুশৃঙ্খল ও স্বচ্ছভাবে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে।

সার নিয়ে অনিয়মের বিষয়ে মন্ত্রী বলেন, দেশে বর্তমানে সারের কোনো সংকট নেই। কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদের হয়রানি বা অতিরিক্ত দামে সার বিক্রির চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ডিলারের বাইরে সার মজুতের অভিযোগ তদন্তে কয়েকটি দল কাজ করছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

চরাঞ্চলের কৃষি উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, এসব এলাকায় আধুনিক ও উৎপাদনমুখী কৃষি সম্প্রসারণে সরকার গুরুত্ব দিচ্ছে। শীতকালীন স্বল্পমেয়াদি ফসলসহ সম্ভাবনাময় কৃষিপণ্য উৎপাদনে প্রয়োজনীয় প্রযুক্তি ও সহায়তা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম ও ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার বিকল্প নেই: প্রতিমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার বিকল্প নেই: প্রতিমন্ত্রী

১ ঘণ্টা আগে
সাড়ে ১০ হাজার কোটি টাকার চার লেন প্রকল্প ফাইনাল স্টেজে

সাড়ে ১০ হাজার কোটি টাকার চার লেন প্রকল্প ফাইনাল স্টেজে

১ ঘণ্টা আগে
জানুয়ারি-মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: পানিসম্পদ মন্ত্রী

জানুয়ারি-মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: পানিসম্পদ মন্ত্রী

১ দিন আগে
টাঙ্গাইলে মৎস্যবীজ উৎপাদন খামার পরিদর্শনে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

টাঙ্গাইলে মৎস্যবীজ উৎপাদন খামার পরিদর্শনে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

১ দিন আগে
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

১ দিন আগে
বিপৎসীমার কাছাকাছি পদ্মার পানি, হাজারো মানুষ পানিবন্দি

বিপৎসীমার কাছাকাছি পদ্মার পানি, হাজারো মানুষ পানিবন্দি

১ দিন আগে