প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি ছাত্রশক্তির প্রথম কাউন্সিলে সভাপতি বাকের, সম্পাদক তাহমীদ মুসলিম তালাক আইনকে বৈধ বলল ভারতের আদালত ভারতে শি জিনপিং, অরুণাচলে চীনের অবকাঠামো নির্মাণ নিয়ে উদ্বেগ ঢাকাকে আন্তর্জাতিক কানেকটিং হাব করতে চায় ইউএস-বাংলা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার বিকল্প নেই: প্রতিমন্ত্রী ২০২৮ সালের মধ্যে প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলাম: প্রতিমন্ত্রী ভাইভায় বিশেষ নম্বর দিয়ে কাউকে পাস করানোর পরিকল্পনা নেই: পানিসম্পদমন্ত্রী সাড়ে ১০ হাজার কোটি টাকার চার লেন প্রকল্প ফাইনাল স্টেজে ডেঙ্গু প্রতিরোধ দিবসে উত্তর সিটির স্টল পরিদর্শন প্রধানমন্ত্রীর

মুসলিম তালাক আইনকে বৈধ বলল ভারতের আদালত

বিজ্ঞাপন
মুসলিম তালাক আইনকে বৈধ বলল ভারতের আদালত
ভারতে মুসলিমদের প্রচলিত বিবাহবিচ্ছেদ পদ্ধতি ‘তালাক-ই-হাসান’ বৈধ এবং বর্তমানে এটি নিষিদ্ধ নয় বলে পর্যবেক্ষণ করেছেন গৌহাটি হাইকোর্ট।

গত মঙ্গলবার বিচারপতি অরুণ দেব চৌধুরী এক মুসলিম ব্যক্তির করা আবেদনের শুনানি শেষে এ পর্যবেক্ষণ দেন। তবে পুরোনো আইনের অধীনে নয়, ২০২৪ সালের আসাম মুসলিম বিবাহ ও বিবাহবিচ্ছেদ বাধ্যতামূলক নিবন্ধন আইনের আওতায় বিবাহবিচ্ছেদ নিবন্ধনের জন্য তাকে সংশ্লিষ্ট নিবন্ধকের কাছে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

আবেদনে ওই ব্যক্তি জানান, ২০১৬ সালে তার বিয়ে হয়। ২০১৮ সালে স্ত্রী আলাদা হয়ে যাওয়ার পর একাধিকবার সমঝোতার চেষ্টা ব্যর্থ হলে ২০২৬ সালের মার্চ, এপ্রিল ও মে মাসে পৃথকভাবে তিনবার তালাক উচ্চারণ করেন তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তালাক-ই-হাসান মুসলিম ব্যক্তিগত আইনে প্রচলিত এমন একটি পদ্ধতি, যেখানে নির্দিষ্ট সময়ের ব্যবধানে তিনবার তালাক উচ্চারণ করা হয়। প্রতিবারের মধ্যে পুনর্মিলনের সুযোগ থাকে। এটি ২০১৭ সালে ভারতের সুপ্রিম কোর্টে অসাংবিধানিক ঘোষিত তাৎক্ষণিক তিন তালাক থেকে ভিন্ন।

আবেদনকারী দাবি করেন, তালাক-ই-হাসানের ওপর ভারতে কোনো আইনগত নিষেধাজ্ঞা নেই এবং তিনি নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেছেন। অন্যদিকে আসাম সরকার জানায়, আগে এ ধরনের বিবাহবিচ্ছেদ নিবন্ধনের জন্য ব্যবহৃত আইনটি বাতিল হয়ে গেছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

হাইকোর্ট বলেন, আবেদনকারী যে পদ্ধতিতে তালাক-ই-হাসান উচ্চারণ করেছেন, তা বৈধ তালাকের একটি রূপ এবং বর্তমানে দেশে নিষিদ্ধ নয়। তবে পুরোনো আইন বাতিল হওয়ায় ২০২৪ সালের আইনের অধীনে নিবন্ধনের জন্য সংশ্লিষ্ট নিবন্ধকের কাছে যেতে হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

আদালত আরও স্পষ্ট করে বলেন, শুনানিতে ওই ব্যক্তির স্ত্রী উপস্থিত না থাকায় তার আইনগত অধিকার ক্ষুণ্ন হয়নি। তিনি চাইলে তালাক-ই-হাসানের বৈধতা বা কার্যকারিতা উপযুক্ত আদালত বা আইনগত ফোরামে চ্যালেঞ্জ করতে পারবেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আন্তর্জাতিক থেকে আরও
ভারতে শি জিনপিং, অরুণাচলে চীনের অবকাঠামো নির্মাণ নিয়ে উদ্বেগ

ভারতে শি জিনপিং, অরুণাচলে চীনের অবকাঠামো নির্মাণ নিয়ে উদ্বেগ

১ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে যুদ্ধে কোনো অনুশোচনা নেই: ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধে কোনো অনুশোচনা নেই: ট্রাম্প

১ দিন আগে
ভোট না দিলে ‘জাহান্নামে যাবেন’, সমর্থকদের ট্রাম্প

ভোট না দিলে ‘জাহান্নামে যাবেন’, সমর্থকদের ট্রাম্প

১ দিন আগে
বিশ্ববাজারে ১০৮ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে ১০৮ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম

১ দিন আগে
লোডশেডিংয়ে আফ্রিকার দেশ গাম্বিয়ায় সহিংস বিক্ষোভ

লোডশেডিংয়ে আফ্রিকার দেশ গাম্বিয়ায় সহিংস বিক্ষোভ

৩ দিন আগে
বাংলাদেশকে ইসরায়েলিদের জন্য ‘ঝুঁকিপূর্ণ’ উল্লেখ করে সতর্কতা

বাংলাদেশকে ইসরায়েলিদের জন্য ‘ঝুঁকিপূর্ণ’ উল্লেখ করে সতর্কতা

৪ দিন আগে