রোববার সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নেই। তবে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থিতার বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার নির্বাচন কমিশনের।
এর আগে ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, এমপিওভুক্ত শিক্ষক, ঋণখেলাপি ও জামিনদাররা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। ইউটিলিটি বিল বকেয়া থাকলেও প্রার্থিতা বাতিল হতে পারে।


