প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ● শেরেবাংলা নগরে হচ্ছে না জাতীয় যুব মেলা, আয়োজন হবে সারা দেশে ● মেরিন একাডেমিতে ভর্তি ও দক্ষ নাবিক তৈরিতে কোনো আপস নয়: নৌপরিবহন সচিব ● দুই মাসে দৃশ্যমান অগ্রগতি না হলে ওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের সরানোর হুঁশিয়ারি ● পেশাদারিত্ব ও মানবিক আচরণে ‘জনগণের পুলিশ’ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ● ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু, প্রতিদ্বন্দ্বিতায় ৫ প্রার্থী ● প্রধানমন্ত্রীর জাপান সফরে ২১ সমঝোতা স্মারক, দুটি অনুদান চুক্তি সই ● তিন মাসেই রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা ● নিরাপদ সড়ক গড়তে পারস্পরিক দোষারোপ নয়, সম্মিলিত উদ্যোগ জরুরি: শেখ রবিউল আলম ● আফগান সীমান্তে তালেবান চৌকি ধ্বংস করল পাকিস্তান, নিহত ১ ●

দেশে সারের সংকট নেই, বিতরণে মনিটরিং জোরদারের নির্দেশ

বিজ্ঞাপন
দেশে সারের সংকট নেই, বিতরণে মনিটরিং জোরদারের নির্দেশ
দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। কৃষিকাজ অব্যাহত রাখতে পর্যাপ্ত সার মজুত রয়েছে উল্লেখ করে তিনি কৃষকদের মধ্যে সুষ্ঠু ও যথাযথ বিতরণ নিশ্চিত করতে মনিটরিং জোরদারের নির্দেশ দিয়েছেন।

জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাসিক আইনশৃঙ্খলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ আলী।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

প্রতিমন্ত্রী বলেন, কৃষকের প্রয়োজন অনুযায়ী সময়মতো সার সরবরাহ নিশ্চিত করতে হবে। বিতরণে কোনো অনিয়ম বা কৃত্রিম সংকট যাতে তৈরি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। পর্যাপ্ত মজুত থাকায় সার নিয়ে উদ্বেগের কারণ নেই।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়াতে ধাপে ধাপে প্রয়োজনীয় জনবল ও যানবাহন সরবরাহ করা হবে। একই সঙ্গে মাদক নিয়ন্ত্রণে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার জন্য প্রয়োজনে তৃণমূল পর্যায়ে কমিটি গঠনের নির্দেশ দেন প্রতিমন্ত্রী। সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ এবং সারসহ কৃষি উপকরণের সরবরাহ ও বিতরণ নিয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু, প্রতিদ্বন্দ্বিতায় ৫ প্রার্থী

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু, প্রতিদ্বন্দ্বিতায় ৫ প্রার্থী

২ ঘণ্টা আগে
মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

২২ ঘণ্টা আগে
চিকিৎসকের অবহেলায় যেন রোগীর ক্ষতি না হয়: প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু

চিকিৎসকের অবহেলায় যেন রোগীর ক্ষতি না হয়: প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু

২ দিন আগে
ডেঙ্গুতে ডিবি পুলিশ সদস্য পারভেজ রানার মৃত্যু

ডেঙ্গুতে ডিবি পুলিশ সদস্য পারভেজ রানার মৃত্যু

২ দিন আগে
খতিব আবদুল মালেককে ‘বাতিলের পা-চাটা গোলাম’ বললেন আমির হামজা

খতিব আবদুল মালেককে ‘বাতিলের পা-চাটা গোলাম’ বললেন আমির হামজা

২ দিন আগে
বৈচিত্র্যের মধ্যে ঐক্যই বাংলাদেশের অন্যতম শক্তি: সংস্কৃতিমন্ত্রী

বৈচিত্র্যের মধ্যে ঐক্যই বাংলাদেশের অন্যতম শক্তি: সংস্কৃতিমন্ত্রী

৩ দিন আগে