প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ভূমি মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মপরিকল্পনায় ডিজিটাল সেবায় অগ্রগতি তারেক রহমানের সফর ঘিরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে কর্মসূচি নিয়ে দ্বন্দ্ব জনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনকে আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ বাড়াতে ভিসা সহজ ও জ্বালানি নিরাপত্তার তাগিদ গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: খাদ্যমন্ত্রী আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন বাধা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকায় সাব-রেজিস্ট্রার বদলিতে লটারি পদ্ধতি চালুর উদ্যোগ: আইনমন্ত্রী ভারতের সঙ্গে নতুন ও কার্যকর সম্পর্ক চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভূমি মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মপরিকল্পনায় ডিজিটাল সেবায় অগ্রগতি

বিজ্ঞাপন
ভূমি মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মপরিকল্পনায় ডিজিটাল সেবায় অগ্রগতি
ভূমি ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ, আধুনিক ও নাগরিকবান্ধব করতে ১৮০ দিনের অগ্রাধিকার কর্মপরিকল্পনায় বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করেছে ভূমি মন্ত্রণালয়। অনলাইন সেবা সম্প্রসারণ, ডিজিটাল রেকর্ড ব্যবস্থাপনা, প্রযুক্তির ব্যবহার ও আইনি সংস্কারে এসব উদ্যোগ নেওয়া হয়েছে।

গত ১৯ থেকে ২১ মে দেশব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ আয়োজন করা হয়। এ সময় নামজারি, ভূমি উন্নয়ন কর, সার্টিফায়েড কপি ও মৌজা ম্যাপসহ বিভিন্ন সেবা দেওয়া হয়। প্রান্তিক পর্যায়ে সেবা পৌঁছে দিতে ১ হাজার ২৮৬টি ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্র’ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মাঠ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও কার্যক্রম পর্যবেক্ষণে ছয়টি জেলায় জিওফেন্সিং প্রযুক্তিনির্ভর ‘ভূমিদৃষ্টি’ অ্যাপের পাইলটিং শুরু হয়েছে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাসমৃদ্ধ ‘ভূমিপিডিয়া ১.১’, চ্যাটবট এবং অনলাইন অভিযোগ ও কারিগরি সহায়তা ব্যবস্থা চালু করা হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

ডিজিটাল ভূমি রেকর্ড ব্যবস্থাপনা সিস্টেমে (ডিএলআরএমএস) ৮ কোটি ২ লাখ ৬৭ হাজার ৯৫৭টি খতিয়ান ও ২ লাখ ৩০ হাজার ৪৭৭টি মৌজা ম্যাপ শিট আপলোড করা হয়েছে। ভূমি অধিগ্রহণের স্বচ্ছতা বাড়াতে এলএআরএমএস সফটওয়্যার চালু হয়েছে এবং ক্ষতিপূরণের অর্থ সরাসরি ইএফটির মাধ্যমে দেওয়ার কার্যক্রম চলছে।

এ ছাড়া ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা আইন এবং স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল বিধিমালা, ২০২৬ গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। শূন্য পদে ১ হাজার ২৪০ জন জনবল নিয়োগ, ৩২১ জন কানুনগো ও ২৫ জন অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। পাশাপাশি ১০০টি উপজেলার ভূমি জোনিং ম্যাপ প্রস্তুত এবং নতুন চরভূমি ও জলমহাল ব্যবস্থাপনায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
জনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনকে আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর

জনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনকে আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর

২ ঘণ্টা আগে
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

২ ঘণ্টা আগে
গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

৩ ঘণ্টা আগে
ভারতের সঙ্গে নতুন ও কার্যকর সম্পর্ক চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে নতুন ও কার্যকর সম্পর্ক চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৩ ঘণ্টা আগে
বাক্‌স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী

বাক্‌স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী

৩ ঘণ্টা আগে
স্বাস্থ্যসেবার উদ্ভাবন মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে: জোবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবন মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে: জোবাইদা রহমান

৪ ঘণ্টা আগে