প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ● শেরেবাংলা নগরে হচ্ছে না জাতীয় যুব মেলা, আয়োজন হবে সারা দেশে ● মেরিন একাডেমিতে ভর্তি ও দক্ষ নাবিক তৈরিতে কোনো আপস নয়: নৌপরিবহন সচিব ● দুই মাসে দৃশ্যমান অগ্রগতি না হলে ওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের সরানোর হুঁশিয়ারি ● পেশাদারিত্ব ও মানবিক আচরণে ‘জনগণের পুলিশ’ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ● ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু, প্রতিদ্বন্দ্বিতায় ৫ প্রার্থী ● প্রধানমন্ত্রীর জাপান সফরে ২১ সমঝোতা স্মারক, দুটি অনুদান চুক্তি সই ● তিন মাসেই রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা ● নিরাপদ সড়ক গড়তে পারস্পরিক দোষারোপ নয়, সম্মিলিত উদ্যোগ জরুরি: শেখ রবিউল আলম ● আফগান সীমান্তে তালেবান চৌকি ধ্বংস করল পাকিস্তান, নিহত ১ ●

এআইকে উৎপাদনশীলতা ও প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির কর্মসূচি হিসেবে নিতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা

বিজ্ঞাপন
এআইকে উৎপাদনশীলতা ও প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির কর্মসূচি হিসেবে নিতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)কে শুধু প্রযুক্তি হিসেবে না দেখে বাংলাদেশের উৎপাদনশীলতা ও প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানোর কর্মসূচি হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।

রোববার ঢাকার নভোথিয়েটারে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ উপলক্ষে আয়োজিত ‘এআই ফর বাংলাদেশের পরবর্তী প্রবৃদ্ধি পর্ব’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

ইসমাইল জবিউল্লাহ বলেন, তৈরি পোশাক ও উৎপাদনশিল্প, কৃষি, সরবরাহব্যবস্থা, আর্থিক সেবা, স্বাস্থ্য, শিক্ষা ও জনপ্রশাসনে এআই ব্যবহারের বড় সুযোগ রয়েছে। এসব খাতে এআইয়ের ব্যবহার বাড়িয়ে উৎপাদনশীলতা ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি জাতীয় অর্থনীতিতে এর অবদানও বাড়াতে হবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, মেধাকে গবেষণা, গবেষণাকে উদ্ভাবন, উদ্ভাবনকে উদ্যোগ এবং উদ্যোগকে কর্মসংস্থান ও রপ্তানিতে রূপ দিতে হবে। এ জন্য সরকার, বিশ্ববিদ্যালয়, গবেষক, উদ্যোক্তা, শিল্পখাত ও বিনিয়োগকারীদের সমন্বয়ে কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

এআই ব্যবহারে তথ্যের গোপনীয়তা, সাইবার নিরাপত্তা, তথ্যের শ্রেণিবিন্যাস, কম্পিউটিং সক্ষমতা ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন উপদেষ্টা।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

গোলটেবিল বৈঠকে বক্তারা এআই নীতিতে সাইবার নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া, শিক্ষা কারিকুলামে দ্রুত এআই অন্তর্ভুক্ত করা এবং বেসরকারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন। অনুষ্ঠানে আইসিটি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা জানান, মানুষের কল্যাণে এআই ব্যবহারের লক্ষ্যে নীতি প্রণয়নের কাজ চলছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
শেরেবাংলা নগরে হচ্ছে না জাতীয় যুব মেলা, আয়োজন হবে সারা দেশে

শেরেবাংলা নগরে হচ্ছে না জাতীয় যুব মেলা, আয়োজন হবে সারা দেশে

৭ মিনিট আগে
মেরিন একাডেমিতে ভর্তি ও দক্ষ নাবিক তৈরিতে কোনো আপস নয়: নৌপরিবহন সচিব

মেরিন একাডেমিতে ভর্তি ও দক্ষ নাবিক তৈরিতে কোনো আপস নয়: নৌপরিবহন সচিব

১০ মিনিট আগে
পেশাদারিত্ব ও মানবিক আচরণে ‘জনগণের পুলিশ’ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

পেশাদারিত্ব ও মানবিক আচরণে ‘জনগণের পুলিশ’ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর জাপান সফরে ২১ সমঝোতা স্মারক, দুটি অনুদান চুক্তি সই

প্রধানমন্ত্রীর জাপান সফরে ২১ সমঝোতা স্মারক, দুটি অনুদান চুক্তি সই

১০ ঘণ্টা আগে
নিরাপদ সড়ক গড়তে পারস্পরিক দোষারোপ নয়, সম্মিলিত উদ্যোগ জরুরি: শেখ রবিউল আলম

নিরাপদ সড়ক গড়তে পারস্পরিক দোষারোপ নয়, সম্মিলিত উদ্যোগ জরুরি: শেখ রবিউল আলম

১৯ ঘণ্টা আগে
টোকিওর মতো পরিচ্ছন্ন ঢাকা গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

টোকিওর মতো পরিচ্ছন্ন ঢাকা গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

১৯ ঘণ্টা আগে