সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, এমসিসিআইসহ ২১টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে প্রায় তিন ঘণ্টার বৈঠকে এ আশ্বাস দেওয়া হয় বলে জানিয়েছেন এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক।
বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, প্রধানমন্ত্রী জানিয়েছেন, মঙ্গলবার রাত থেকেই নতুন করে তৈরি হওয়া গ্যাস-বিদ্যুতের সংকটের আগের অবস্থায় ফিরতে পারবেন শিল্প উদ্যোক্তারা।
ফজলুল হক বলেন, “এটা আমাদের মনে হয় আজকের বৈঠকের সবচেয়ে বড় প্রাপ্তি, সবচেয়ে বড় স্বস্তির খবর।”
তবে ‘আগের অবস্থায়’ বলতে ঠিক কী পরিমাণ বা কী ধরনের গ্যাস-বিদ্যুৎ সরবরাহ বোঝানো হয়েছে, তা বৈঠক-পরবর্তী ব্রিফিংয়ে স্পষ্ট করা হয়নি। এ বিষয়ে জানতে চাইলে ফজলুল হক বলেন, আগস্ট মাসে যে সংকট ঘনীভূত হয়েছে, তার আগের অবস্থায় সরবরাহ ফিরে যাওয়ার কথা বলা হয়েছে।



