প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
পার্বত্য অঞ্চলের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য বিকাশে সংস্কৃতি মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা পার্বত্য মন্ত্রীর ১৭ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬ অক্টোবর মাসে ৩ লাখ ১৬ হাজার টনের বেশি নন-ইউরিয়া সার বরাদ্দ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের বিবৃতি নতুন জ্ঞান সৃষ্টি ও দক্ষ মানবসম্পদ গঠনের মাধ্যমে উদ্ভাবনী বাংলাদেশ গড়তে হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী নতুন জ্ঞান সৃষ্টি ও দক্ষ মানবসম্পদ গঠনের মাধ্যমে উদ্ভাবনী বাংলাদেশ গড়তে হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী মঙ্গলবার রাত থেকে কল-কারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে পরিকল্পনা নয়, চাই কার্যকর পদক্ষেপ: এলজিআরডি মন্ত্রী ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করলেনঃ স্বাস্থ্যমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি : স্পিকার

১৭ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬

বিজ্ঞাপন
১৭ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬
দেশ-বিদেশ ভ্রমণের নানা আয়োজন নিয়ে আগামী ১৭ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার (এটিএফ) ২০২৬। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ মেলা চলবে।

সোমবার রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার বিভিন্ন দিক তুলে ধরেন পর্যটন বিচিত্রার সম্পাদক ও এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

আয়োজকরা জানান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অনুমোদন এবং বাংলাদেশ পর্যটন করপোরেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় এবারের মেলায় বাংলাদেশসহ ১০টি দেশের ২০০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। তিনটি হলে প্রায় ৩০০টি বুথে হোটেল, রিসোর্ট, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্ট, এয়ারলাইনস, পর্যটন প্রতিষ্ঠান ও বিদেশি মিশনগুলো তাদের সেবা ও বিভিন্ন অফার তুলে ধরবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

মেলার বিশেষ আয়োজনের মধ্যে রয়েছে ‘ডেস্টিনেশন বাংলাদেশ শোকেজ’, ‘ইন্টারন্যাশনাল ট্যুরিজম শোকেজ’ এবং ‘বাংলাদেশ ট্যুরিজম ইনভেস্টমেন্ট শোকেজ’। পাশাপাশি বিটুবি সেশন, সেমিনার, ডেস্টিনেশন প্রেজেন্টেশন, প্যানেল আলোচনা, পণ্য প্রচার ও নেটওয়ার্কিংয়ের আয়োজন থাকবে। প্রতিদিন সন্ধ্যায় বাংলাদেশ, নেপাল ও ফিলিপাইনের সাংস্কৃতিক পরিবেশনাও অনুষ্ঠিত হবে।

মহিউদ্দিন হেলাল বলেন, এ মেলা দেশি-বিদেশি পর্যটন অংশীজনদের মধ্যে ব্যবসায়িক যোগাযোগ, পর্যটন পণ্যের প্রচার এবং বাংলাদেশে পর্যটন বিনিয়োগের নতুন সুযোগ তৈরিতে ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

প্রধান অতিথি মো. সামীমুজ্জামান বলেন, বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশে এ ধরনের আন্তর্জাতিক মেলা গুরুত্বপূর্ণ। সরকারি-বেসরকারি খাতের সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে দেশের পর্যটন সম্ভাবনা ও বিনিয়োগের সুযোগ আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে এ মেলা সহায়ক হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

আয়োজকরা জানান, এবারের মেলায় হাওর, সুন্দরবন, নৌ, অ্যাডভেঞ্চার, কমিউনিটি ও পরিবেশ পর্যটনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নারী উদ্যোক্তা, শিশু, শিক্ষার্থী ও পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীদের অংশগ্রহণের বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।

আগামী ১৭ সেপ্টেম্বর সকাল ১১টায় আইসিসিবিতে মেলার উদ্বোধন হওয়ার কথা রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী প্রধান অতিথি এবং ওই মন্ত্রণালয়ের সচিব গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন। বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।

১৯ সেপ্টেম্বর বিকেল ৪টায় মেলার সমাপনী অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

মেলায় প্রবেশমূল্য ৩০ টাকা। প্রবেশ কুপনের মাধ্যমে র‌্যাফেল ড্রতে অংশ নেওয়া যাবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, র‌্যাফেল ড্রতে এয়ারলাইনসের টিকিটসহ দেশ-বিদেশ ভ্রমণের বিভিন্ন পুরস্কার ও উপহার ভাউচার থাকবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
পার্বত্য অঞ্চলের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য বিকাশে সংস্কৃতি মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা পার্বত্য মন্ত্রীর

পার্বত্য অঞ্চলের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য বিকাশে সংস্কৃতি মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা পার্বত্য মন্ত্রীর

২৩ মিনিট আগে
নতুন জ্ঞান সৃষ্টি ও দক্ষ মানবসম্পদ গঠনের মাধ্যমে উদ্ভাবনী বাংলাদেশ গড়তে হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

নতুন জ্ঞান সৃষ্টি ও দক্ষ মানবসম্পদ গঠনের মাধ্যমে উদ্ভাবনী বাংলাদেশ গড়তে হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

৩ ঘণ্টা আগে
নতুন জ্ঞান সৃষ্টি ও দক্ষ মানবসম্পদ গঠনের মাধ্যমে উদ্ভাবনী বাংলাদেশ গড়তে হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

নতুন জ্ঞান সৃষ্টি ও দক্ষ মানবসম্পদ গঠনের মাধ্যমে উদ্ভাবনী বাংলাদেশ গড়তে হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

৩ ঘণ্টা আগে
মঙ্গলবার রাত থেকে কল-কারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর

মঙ্গলবার রাত থেকে কল-কারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর

৩ ঘণ্টা আগে
ডেঙ্গু প্রতিরোধে পরিকল্পনা নয়, চাই কার্যকর পদক্ষেপ: এলজিআরডি মন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে পরিকল্পনা নয়, চাই কার্যকর পদক্ষেপ: এলজিআরডি মন্ত্রী

৩ ঘণ্টা আগে
ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করলেনঃ স্বাস্থ্যমন্ত্রী

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করলেনঃ স্বাস্থ্যমন্ত্রী

৪ ঘণ্টা আগে