প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
৭ ধাপে ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা ইসির পার্বত্য অঞ্চলের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য বিকাশে সংস্কৃতি মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা পার্বত্য মন্ত্রীর ১৭ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬ অক্টোবর মাসে ৩ লাখ ১৬ হাজার টনের বেশি নন-ইউরিয়া সার বরাদ্দ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের বিবৃতি নতুন জ্ঞান সৃষ্টি ও দক্ষ মানবসম্পদ গঠনের মাধ্যমে উদ্ভাবনী বাংলাদেশ গড়তে হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী নতুন জ্ঞান সৃষ্টি ও দক্ষ মানবসম্পদ গঠনের মাধ্যমে উদ্ভাবনী বাংলাদেশ গড়তে হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী মঙ্গলবার রাত থেকে কল-কারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে পরিকল্পনা নয়, চাই কার্যকর পদক্ষেপ: এলজিআরডি মন্ত্রী ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করলেনঃ স্বাস্থ্যমন্ত্রী

পার্বত্য অঞ্চলের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য বিকাশে সংস্কৃতি মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা পার্বত্য মন্ত্রীর

বিজ্ঞাপন
পার্বত্য অঞ্চলের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য বিকাশে সংস্কৃতি মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা পার্বত্য মন্ত্রীর
পার্বত্য চট্টগ্রামের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও তুলে ধরতে সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ সহযোগিতা কামনা করেন। এ সময় মন্ত্রীর সঙ্গে তাঁর একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ রাশেদুল হক উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

সাক্ষাৎকালে পার্বত্য চট্টগ্রামের বৈচিত্র্যময় প্রকৃতি, ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে দুই মন্ত্রীর মধ্যে আলোচনা হয়।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

সাচিং প্রু বলেন, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জাতিসত্তার নিজস্ব আচার-আচরণ, পোশাক, রীতিনীতি ও লোকসংস্কৃতিকে একসূত্রে তুলে ধরে পার্বত্য অঞ্চলে সম্প্রীতি ও সামাজিক বন্ধন আরও শক্তিশালী করা প্রয়োজন।

তিনি বলেন, সংস্কৃতি চর্চার মাধ্যমে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও আত্মিক সম্পর্ক আরও দৃঢ় করা সম্ভব। পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও সাংস্কৃতিক জাগরণে যৌথ উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

এ সময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম উপস্থিত ছিলেন। তিনি দুই মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম আরও জোরদারের বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

সাক্ষাৎকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী আগামী ২৫ অক্টোবর বান্দরবানে আয়োজিত প্রবারণা পূর্ণিমা ও পিঠা উৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
৭ ধাপে ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা ইসির

৭ ধাপে ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা ইসির

৯ মিনিট আগে
১৭ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬

১৭ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬

১ ঘণ্টা আগে
নতুন জ্ঞান সৃষ্টি ও দক্ষ মানবসম্পদ গঠনের মাধ্যমে উদ্ভাবনী বাংলাদেশ গড়তে হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

নতুন জ্ঞান সৃষ্টি ও দক্ষ মানবসম্পদ গঠনের মাধ্যমে উদ্ভাবনী বাংলাদেশ গড়তে হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

৩ ঘণ্টা আগে

৪ ঘণ্টা আগে
মঙ্গলবার রাত থেকে কল-কারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর

মঙ্গলবার রাত থেকে কল-কারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর

৪ ঘণ্টা আগে
ডেঙ্গু প্রতিরোধে পরিকল্পনা নয়, চাই কার্যকর পদক্ষেপ: এলজিআরডি মন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে পরিকল্পনা নয়, চাই কার্যকর পদক্ষেপ: এলজিআরডি মন্ত্রী

৪ ঘণ্টা আগে