প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
সিঙ্গাপুরের জাতীয় দিবসের সংবর্ধনায় জামায়াত নেতৃবৃন্দ সেতু ভবনে বৃক্ষরোপণ কর্মসূচি ও নবনির্মিত অডিটোরিয়ামের উদ্বোধন আমদানি নীতি আদেশে একাধিক সংশোধন, শিল্প ও আমদানিকারকদের জন্য নতুন বিধান সাইবার সুরক্ষা আইনের সংশোধিত খসড়া বাতিলের আহ্বান মিয়া গোলাম পরওয়ারের ডিএসসিসির বর্জ্য থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে: বাণিজ্যমন্ত্রী আশুলিয়া অগ্নিকাণ্ডে হতাহতদের পাশে সরকার: হাসপাতালে এলজিআরডি মন্ত্রী ইতালির সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই: পরিবেশমন্ত্রী

আমদানি নীতি আদেশে একাধিক সংশোধন, শিল্প ও আমদানিকারকদের জন্য নতুন বিধান

বিজ্ঞাপন
আমদানি নীতি আদেশে একাধিক সংশোধন, শিল্প ও আমদানিকারকদের জন্য নতুন বিধান
আমদানি নীতি আদেশ, ২০২৬–২০২৯-এ একাধিক সংশোধন এনেছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে আমদানি সংক্রান্ত বিমা, বিশেষায়িত পণ্য, মূলধনি যন্ত্রপাতি ও কাঁচামালসহ বিভিন্ন বিষয়ে নতুন বিধান যুক্ত ও সংশোধন করা হয়েছে। প্রজ্ঞাপনটি ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, Imports and Exports (Control) Act, 1950-এর ধারা ৩-এর উপধারা (১) এবং আমদানি নীতি আদেশ, ২০২৬–২০২৯-এর অনুচ্ছেদ ২০ ও ২২-এ প্রদত্ত ক্ষমতাবলে এসব সংশোধন করা হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

সংশোধিত বিধানের মধ্যে রয়েছে, বেসরকারি আমদানিকারকদের সাধারণ বিমা করপোরেশন, বাংলাদেশি বিমা কোম্পানি অথবা প্রযোজ্য ক্ষেত্রে বিদেশি বিমা কোম্পানির কাছ থেকে ইস্যুকৃত কভার নোট ও সংশ্লিষ্ট বিমা পলিসি পণ্য খালাসের সময় কাস্টমস কর্তৃপক্ষের কাছে ইলেকট্রনিক পদ্ধতিতে অনলাইনে দাখিল করতে হবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

এ ছাড়া আমদানি নীতির সংশ্লিষ্ট ধারায় ‘বিনামূল্যে’ শব্দ সংযোজনের পাশাপাশি বিশেষ ধরনের কৃত্রিম তন্তু দিয়ে তৈরি পোশাক, সীমলেস (সেলাইবিহীন) স্পোর্টসওয়্যার, উচ্চমূল্যের ফ্যাশন আইটেম ও ফ্যাশনাল পোশাক তৈরিতে ব্যবহৃত বিশেষ ধরনের কাপড় আমদানির ক্ষেত্রে সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনের সুপারিশের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বিশেষায়িত পণ্য ও নির্দিষ্ট কাঁচামাল আমদানির ক্ষেত্রে সংশ্লিষ্ট শর্তাবলিতে প্রয়োজনীয় পরিবর্তন আনা হয়েছে। আমদানি নীতির কয়েকটি ধারায় ইউটিলাইজেশন ডিক্লারেশন (ইউডি), কাঁচামাল সংগ্রহ এবং আমদানির পরিমাণ সংক্রান্ত শব্দ ও বিধানও সংশোধন করা হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

বড় লাইসেন্সধারী শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে লবণ আমদানির পরিমাণ নির্ধারণের বিধানেও পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত শর্ত অনুযায়ী, কাস্টমস কর্তৃপক্ষের অনুমোদিত বার্ষিক প্রাপ্যতা ও প্রকৃত ব্যবহারের ভিত্তিতে লবণ আমদানির পরিমাণ নির্ধারণ করা হবে এবং এ ক্ষেত্রে পোষক কর্তৃপক্ষের সুপারিশ গ্রহণ করতে হবে না।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

শিল্প খাতের জন্য আরও গুরুত্বপূর্ণ একটি সংশোধনের মাধ্যমে বলা হয়েছে, সকল অনুমোদিত শিল্প প্রতিষ্ঠান আমদানি নিবন্ধন সনদ (আইআরসি) ব্যতীত কোনো প্রতিষ্ঠান স্থাপনের প্রয়োজনে ক্যাপিটাল মেশিনারিজ আমদানি করতে পারবে। একই সঙ্গে কোনো শিল্প প্রতিষ্ঠানের ক্যাপিটাল মেশিনারিজ সচল ও উৎপাদনক্ষম রাখার প্রয়োজনে প্রয়োজনীয় যন্ত্রাংশ মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ আমদানির সুযোগও রাখা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সংশোধিত আদেশটি অবিলম্বে কার্যকর হবে। প্রজ্ঞাপনটি রাষ্ট্রপতির আদেশক্রমে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব সুরত কুমার দে স্বাক্ষর করেছেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে: বাণিজ্যমন্ত্রী

বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে: বাণিজ্যমন্ত্রী

১১ ঘণ্টা আগে
বাংলাদেশ–ইউনানের বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

বাংলাদেশ–ইউনানের বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

১২ ঘণ্টা আগে
নতুন পে-স্কেলে সরকারি কর্মচারীদের বকেয়া, পাবেন ১ জুলাই থেকেই

নতুন পে-স্কেলে সরকারি কর্মচারীদের বকেয়া, পাবেন ১ জুলাই থেকেই

২ দিন আগে
নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

২ দিন আগে
দশ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে

দশ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে

৩ দিন আগে
প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহি ও অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতের নির্দেশ

প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহি ও অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতের নির্দেশ

৪ দিন আগে