প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পার্বত্য মন্ত্রী ● জেদ্দার ফ্যাশন ও টেক্সটাইল এক্সপোয় বাংলাদেশের ১১ প্রতিষ্ঠান ● ডেঙ্গুতে এ বছর ২১১ মৃত্যু, আক্রান্ত ৭০ হাজার ১০৪ ● ফোন স্ক্রল করলেই অনুবাদ করবে গুগলের নতুন ফিচার ● জ্বালানি সংকট সমাধানে বিরোধীদলের প্রস্তাব সরকার আমলে নেয়নি: মিয়া গোলাম পরওয়ার ● ডিএমপির আরও ৬ কর্মকর্তার রদবদল ● হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে জীবন উৎসর্গে প্রস্তুত থাকার আহ্বান সৌদির গ্র্যান্ড মুফতির ● নারীদের বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর সহিংসতা ঠেকাতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান ● জেলে ও রিমান্ডে চরম নির্যাতনের অভিযোগ গাজী সালাউদ্দিন তানভীরের ● শনিবার থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন, পাবেন ৩৪ লাখ শিশু ●

ওপেনএআইয়ে বিনিয়োগে ১১ বিলিয়ন ডলারের বন্ড ছাড়ছে সফটব্যাংক

বিজ্ঞাপন
ওপেনএআইয়ে বিনিয়োগে ১১ বিলিয়ন ডলারের বন্ড ছাড়ছে সফটব্যাংক
ওপেনএআইয়ে বড় অঙ্কের বিনিয়োগের অর্থ জোগাড় করতে প্রায় ১১ বিলিয়ন ডলারের বন্ড ছাড়ার উদ্যোগ নিয়েছে জাপানের প্রযুক্তি ও বিনিয়োগ প্রতিষ্ঠান সফটব্যাংক। এর মধ্যে ১০ বিলিয়ন ডলারের বন্ড মার্কিন মুদ্রায় এবং ১ বিলিয়ন ইউরোর বন্ড ইউরোপীয় মুদ্রায় ইস্যু করা হবে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ডলারভিত্তিক বন্ডগুলোর মেয়াদ হবে সাড়ে ৩, সাড়ে ৫ ও সাড়ে ৭ বছর। ইউরোভিত্তিক বন্ডের মেয়াদ হবে চার ও ছয় বছর।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

পরিকল্পিত বন্ড বিক্রি সম্পন্ন হলে এটি এশিয়া-প্যাসিফিক ও জাপানের কোনো অ-আর্থিক প্রতিষ্ঠানের সবচেয়ে বড় করপোরেট বন্ড বিক্রির রেকর্ড গড়তে পারে। এর আগে ২০২১ সালের জানুয়ারিতে ১০ দশমিক ৯৩ বিলিয়ন ডলারের বন্ড বিক্রি করে এ রেকর্ড ছিল সেভেন-ইলেভেনের।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

বন্ড বিক্রির অর্থের বড় অংশ ওপেনএআইয়ে সফটব্যাংকের পরবর্তী ১০ বিলিয়ন ডলারের বিনিয়োগে ব্যবহার করা হবে। এর তৃতীয় ধাপের অর্থ পরিশোধ আগামী ১ অক্টোবর হওয়ার কথা রয়েছে। বাকি অর্থ সাধারণ করপোরেট কাজে ব্যবহৃত হবে।

এর আগে ওপেনএআইয়ে বিনিয়োগের জন্য সফটব্যাংক ১০ বিলিয়ন ডলারের স্বল্পমেয়াদি ঋণসুবিধা নিয়েছিল। নতুন বন্ডের অর্থ দিয়ে ওই ঋণসুবিধা বাতিল করা হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

২৪ সেপ্টেম্বর বন্ডগুলোর মূল্য নির্ধারণ এবং ২৯ সেপ্টেম্বর নিষ্পত্তির পরিকল্পনা রয়েছে। ফিচ রেটিংস প্রস্তাবিত বন্ডকে বিবি-প্লাস রেটিং দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, বিনিয়োগের অর্থায়নে সফটব্যাংকের ঋণ বাড়তে পারে, তবে পর্যাপ্ত তারল্য ও পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের সক্ষমতা বজায় থাকবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
তথ্য-প্রযুক্তি থেকে আরও
ফোন স্ক্রল করলেই অনুবাদ করবে গুগলের নতুন ফিচার

ফোন স্ক্রল করলেই অনুবাদ করবে গুগলের নতুন ফিচার

৫ ঘণ্টা আগে
হোয়াটসঅ্যাপ আর চলবে না যেসব পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে

হোয়াটসঅ্যাপ আর চলবে না যেসব পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে

২ সপ্তাহ আগে
দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, আবেদন যেভাবে

দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, আবেদন যেভাবে

২ সপ্তাহ আগে
আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন চ্যাট থিম আনল হোয়াটসঅ্যাপ

আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন চ্যাট থিম আনল হোয়াটসঅ্যাপ

৩ সপ্তাহ আগে
শিশুদের তথ্য সুরক্ষায় ব্যর্থ, টিকটককে ৩০ মিলিয়ন ডলার জরিমানা ব্রাজিলের

শিশুদের তথ্য সুরক্ষায় ব্যর্থ, টিকটককে ৩০ মিলিয়ন ডলার জরিমানা ব্রাজিলের

১ মাস আগে
এআইয়ে জোর, অ্যাপলে ২০০টির বেশি পদ কমছে

এআইয়ে জোর, অ্যাপলে ২০০টির বেশি পদ কমছে

১ মাস আগে