প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ডিমের বাজার স্থিতিশীল রাখতে দায়িত্বশীল ভূমিকার আহ্বান বাণিজ্যমন্ত্রীর ● ঢাকার খাল পুনরুদ্ধার ও সৌন্দর্যবর্ধনে কাজ করছে সরকার ● মৌলভীবাজারকে মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে: শ্রমমন্ত্রী ● নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান পানিসম্পদ মন্ত্রীর ● ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ২১৫৮ আক্রান্ত, মৃত্যু আরও ৬ জনের ● ঢাকার খাল পুনরুদ্ধার ও সৌন্দর্যবর্ধনে কাজ করছে সরকার ● বাংলাদেশি টাকার আন্তর্জাতিকীকরণের নতুন অধ্যায় ● হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৪১ ● জাসদ কার্যালয়ে আটক ২৯ জন বাদে সবাই ছাড়া পেয়েছেন ● স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ●

জমি বিরোধে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, আটক ৩

বিজ্ঞাপন
জমি বিরোধে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, আটক ৩
রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে গভীর রাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনের সহকারী পুলিশ কমিশনার নাজমুল হক রোববার (২৭ সেপ্টেম্বর) এ তথ্য জানান।

পুলিশ জানায়, জমি নিয়ে দুই পক্ষের বিরোধের মধ্যে এক পক্ষ তাদের জমিতে যেতে না পেরে লোকজন নিয়ে সেখানে আসে। এ সময় বিরোধের মধ্যে সালমান মুক্তাদিরের স্টুডিওও হামলা ও ভাঙচুরের শিকার হয়। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

হামলার পর ভুক্তভোগী সালমান মুক্তাদির সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিওতে জানান, স্টুডিওতে ক্লায়েন্টদের গুরুত্বপূর্ণ ফুটেজ ও শুটিংয়ের সরঞ্জাম ছিল। সেগুলো ক্ষতিগ্রস্ত বা হারিয়ে যাওয়ায় আর্থিক ক্ষতির পাশাপাশি পেশাগত কাজেও সমস্যা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

সালমান অভিযোগ করেন, হামলায় বিএনপির লোকজন জড়িত। তবে তার এ অভিযোগের বিষয়ে বিএনপির সংশ্লিষ্ট কোনো নেতাকর্মীর বক্তব্য পাওয়া যায়নি। পুলিশও এখন পর্যন্ত আটক ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় বা হামলার সঙ্গে তাদের সম্পৃক্ততার বিস্তারিত জানায়নি।

তিনি বলেন, স্টুডিওটি শুধু তার ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়; এর সঙ্গে অনেক তরুণ-তরুণীর কর্মসংস্থান ও সৃজনশীল কাজ জড়িত। ক্ষয়ক্ষতি হলেও কাজ বন্ধ না করে এখান থেকেই আবার কাজ শুরু করার প্রত্যয় জানান তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

হামলার ঘটনায় মামলা করার কথা জানিয়েছেন সালমান মুক্তাদির। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত মামলার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ ও হামলাকারীদের পূর্ণ পরিচয়ও পুলিশ নিশ্চিত করেনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অপরাধ থেকে আরও
হয়রানির অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন
পাবনায় ছাত্র নাফিউল হত্যা মামলা

হয়রানির অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন

১৬ ঘণ্টা আগে
নির্মল কৃষ্ণ সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ

নির্মল কৃষ্ণ সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ

১ সপ্তাহ আগে
আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ

১ সপ্তাহ আগে
‘প্রভাবশালী নেতার হাত থাকায়’ আগেও অপরাধ করে পার পান তুহিন

‘প্রভাবশালী নেতার হাত থাকায়’ আগেও অপরাধ করে পার পান তুহিন

১ সপ্তাহ আগে
‘আমি একজন মা, আমার কী কওনের আছে’: আটক তুহিনের মা

‘আমি একজন মা, আমার কী কওনের আছে’: আটক তুহিনের মা

১ সপ্তাহ আগে
ফুটেজে অপ্রতিমের সঙ্গে এক যুবককে দেখা গেছে: পুলিশ

ফুটেজে অপ্রতিমের সঙ্গে এক যুবককে দেখা গেছে: পুলিশ

১ সপ্তাহ আগে