প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
এআই নিয়ন্ত্রণে প্রযুক্তি কোম্পানিগুলোর সহায়তা চায় অস্ট্রেলিয়া জঘন্য অপরাধে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেজগাঁওয়ে আটক ২৩ জনের ১২ জনের উগ্রবাদী সংশ্লিষ্টতার তথ্য প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরসঙ্গী ৩৫, নিরাপত্তা নিয়ে আলোচনা ৩০ সেপ্টেম্বরের পর অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি বাল্কহেড মালিকদের আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ ‘আমি একজন মা, আমার কী কওনের আছে’: আটক তুহিনের মা বুয়েটের ডিজাইনে অটোরিকশা আধুনিকায়নসহ ১০ দফা দাবি জনপ্রশাসন উপদেষ্টার সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ জলবায়ু সহনশীলতা বাড়াতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে আইসিসিসিএডির সমঝোতা

‘প্রভাবশালী নেতার হাত থাকায়’ আগেও অপরাধ করে পার পান তুহিন

বিজ্ঞাপন
‘প্রভাবশালী নেতার হাত থাকায়’ আগেও অপরাধ করে পার পান তুহিন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীম হত্যার ঘটনায় আটক তুহিন হোসেনের বিরুদ্ধে এর আগেও মোটরসাইকেল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় মামলা না নিয়ে শুধু সাধারণ ডায়েরি (জিডি) নেওয়া হয়েছিল বলে দাবি করেছেন তৎকালীন অভিযোগকারী আসাদুল্লাহ সোহাগ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) অপ্রতীম হত্যাকাণ্ডে তুহিন আটকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে জিডির কপি প্রকাশ করে আসাদুল্লাহ সোহাগ অভিযোগ করেন, তুহিনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, তার পেছনে কোনো রাজনৈতিক দলের প্রভাবশালী নেতার হাত রয়েছে। এ কারণে তখন ব্যবস্থা নেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে দেওয়া অভিযোগপত্রে তুহিনের বিরুদ্ধে মোটরসাইকেল নিয়ে যাওয়ার অভিযোগের তথ্য রয়েছে। এতে বাদী হিসেবে মরিয়ম আক্তার এবং বিবাদী হিসেবে মো. তুহিন হোসেনসহ অজ্ঞাত আরও দুই থেকে তিনজনের নাম উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

অভিযোগপত্র অনুযায়ী, ২০২৫ সালের ২৬ এপ্রিল রাতে সালমানপুর এলাকায় অলি মিয়ার দোকানের সামনে সোহাগের কাছ থেকে মোটরসাইকেলটি নেন তুহিন। এর আগে ২৭ মার্চ পদুয়ার বাজার বিশ্বরোডের একটি শোরুম থেকে ২ লাখ ৫ হাজার টাকায় সুজুকি মনোটন মোটরসাইকেলটি কেনেন সোহাগ। তুহিন তার পূর্বপরিচিত হওয়ায় নিয়মিত মোটরসাইকেলটি চালাতেন। ঘটনার দিন মোটরসাইকেল নেওয়ার পর সেটি আর ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ বিষয়ে সদর দক্ষিণ থানার সার্কেল সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাইন বিল্লাহ ফেরদৌস বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে জিডির কপিটি পুলিশও দেখেছে। অপ্রতীম হত্যা মামলার তদন্তের কারণে তাৎক্ষণিকভাবে সেটি সম্পূর্ণ যাচাই করা সম্ভব হয়নি। তবে তদন্তের স্বার্থে বিষয়টি যাচাই করা হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

অপ্রতীম হত্যাকাণ্ডে শনিবার বিকেল ৩টার দিকে তুহিনকে আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের ভিত্তিতে আনাস ও ফাহিম নামে আরও দুজনকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। তুহিনের বাড়ি থেকে অপ্রতীমের মায়ের আইফোনও উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল থেকে নিখোঁজ ছিল কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতীম। শনিবার দুপুরে সদর দক্ষিণের সানন্দা এলাকার একটি নির্জন স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, নিখোঁজের পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় অপ্রতীমের সঙ্গে তুহিনকে দেখা যায়। পরে তুহিনকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে অন্য দুজনকে আটক করা হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অপরাধ থেকে আরও
আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ

১ ঘণ্টা আগে
‘আমি একজন মা, আমার কী কওনের আছে’: আটক তুহিনের মা

‘আমি একজন মা, আমার কী কওনের আছে’: আটক তুহিনের মা

১ ঘণ্টা আগে
ফুটেজে অপ্রতিমের সঙ্গে এক যুবককে দেখা গেছে: পুলিশ

ফুটেজে অপ্রতিমের সঙ্গে এক যুবককে দেখা গেছে: পুলিশ

১ দিন আগে
কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ উদ্ধার

কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ উদ্ধার

১ দিন আগে
সিলেটে মহাসড়কে মশাল মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ৩ কর্মী আটক

সিলেটে মহাসড়কে মশাল মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ৩ কর্মী আটক

১ দিন আগে
সীতাকুণ্ডে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, আটক ৬

সীতাকুণ্ডে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, আটক ৬

১ দিন আগে