প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিস ● ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ● অভিমান করে ঘরছাড়া পাবনার ৩ স্কুলছাত্রী কুড়িগ্রাম থেকে উদ্ধার ● কোনো শর্ত বা চাপের মুখে বাংলাদেশ নতি স্বীকার করবে না: তথ্য উপদেষ্টা ● মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে হবে: প্রতিমন্ত্রী ● প্রধানমন্ত্রীর জাতিসঙ্ঘ সফরে অর্জন ● তারেক রহমানের নেতৃত্বে ক্ষমতা এখন জনগণের আঙিনায়: কাদের গনি চৌধুরী ● আওয়ামী লীগকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে বিএনপি: গয়েশ্বর ● তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়ার কিছু নেই: দিনেশ ত্রিবেদী ● সাইবার সুরক্ষা আইন হলে অপতথ্য অনেকটাই কমবে: তথ্য উপদেষ্টা ●

বেহেশতের টিকিট বিক্রেতারা সারের কৃত্রিম সংকট তৈরি করছে: মীর শাহে আলম

বিজ্ঞাপন
বেহেশতের টিকিট বিক্রেতারা সারের কৃত্রিম সংকট তৈরি করছে: মীর শাহে আলম
দেশের যেসব এলাকায় ‘বেহেশতের টিকিট বিক্রির রাজনীতি’ করা একটি দল নির্বাচিত হয়েছে, সেসব এলাকায় কৃত্রিমভাবে সারের সংকট তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঙ্গলবার সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে তিনি এ কথা বলেন। পরে তিনি আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মীর শাহে আলম বলেন, শহীদ আবু সাঈদের অবদান ইতিহাসের অংশ এবং তিনি রংপুরসহ পুরো দেশের সম্পদ। তার বাবা-মাকে ‘গর্বিত বাবা-মা’ উল্লেখ করে আবু সাঈদের স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

প্রধানমন্ত্রীর নির্দেশে আবু সাঈদের বাবা-মায়ের জন্য ঘর নির্মাণ এবং তার কবরের সৌন্দর্যবর্ধনে আবু সাঈদ ফাউন্ডেশনে ১ কোটি টাকা দেওয়ার ঘোষণা দেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, পীরগঞ্জসহ অবহেলিত এলাকাগুলোকে উন্নয়নের মূলধারায় আনা হবে। কে নির্বাচিত হয়েছেন বা হননি, তা বিবেচনা না করে সবার জন্য কাজ করা হবে। ফ্যামিলি কার্ড কর্মসূচি থেকে দেশের কোনো পরিবার বাদ পড়বে না বলেও জানান তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

ধর্মীয় বিষয় প্রসঙ্গে প্রতিমন্ত্রী দাবি করেন, একটি রাজনৈতিক দল ধর্মের কথা বলে ‘বেহেশতের টিকিট’ বিক্রি করেছে। মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের বেতনের ব্যবস্থা করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে মীর শাহে আলম বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গ্যাস সংকটসহ বিভিন্ন সমস্যা উত্তরাধিকার সূত্রে পেয়েছে। এসব সংকট সমাধানে সরকারের আরও সময় প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

৭ মিনিট আগে
খুঁটিতে বাঁধা বাবাকে চা-রুটি খাওয়ানো শিশুর পড়াশোনার দায়িত্ব নিল প্রশাসন

খুঁটিতে বাঁধা বাবাকে চা-রুটি খাওয়ানো শিশুর পড়াশোনার দায়িত্ব নিল প্রশাসন

২০ ঘণ্টা আগে
মৌলভীবাজারকে মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে: শ্রমমন্ত্রী

মৌলভীবাজারকে মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে: শ্রমমন্ত্রী

১ দিন আগে
রাস্তার কাজে অনিয়ম হলে চাঁদা-ঘুষ দাবিকারীকে থানায় দেওয়ার নির্দেশ ধর্মমন্ত্রীর

রাস্তার কাজে অনিয়ম হলে চাঁদা-ঘুষ দাবিকারীকে থানায় দেওয়ার নির্দেশ ধর্মমন্ত্রীর

২ দিন আগে
রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্য থেকে বিদ্যুৎ, সারাদেশে সম্প্রসারণের পরিকল্পনা

রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্য থেকে বিদ্যুৎ, সারাদেশে সম্প্রসারণের পরিকল্পনা

২ দিন আগে
ঈশ্বরদীতে হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম প্রত্যাহারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

ঈশ্বরদীতে হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম প্রত্যাহারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

২ দিন আগে