প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ

স্কুল পর্যায়ে ফুটবল প্রসারে ক্রীড়া মন্ত্রণালয়-ফিফার যৌথ উদ্যোগ

বিজ্ঞাপন
স্কুল পর্যায়ে ফুটবল প্রসারে ক্রীড়া মন্ত্রণালয়-ফিফার যৌথ উদ্যোগ
বাংলাদেশে স্কুল পর্যায়ে ফুটবলের প্রসার ও তৃণমূল পর্যায়ে খেলাটির উন্নয়নে যৌথভাবে কাজ করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ফিফা। এ লক্ষ্যে ফিফার বিশেষ কর্মসূচি ‘ফুটবল ফর স্কুলস’ বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়েছে।

মঙ্গলবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে ফিফার পরিচালক ফ্রাঙ্ক লুইস বার্টোলোমেজ কাস্তিলোর সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

কর্মসূচির প্রথম ধাপে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং শিশু সুরক্ষার বিষয় অন্তর্ভুক্ত করা হবে। পর্যায়ক্রমে স্বাস্থ্য সুরক্ষা, স্যানিটেশন ও দুর্যোগ মোকাবেলার মতো বিষয়ও যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

বিদ্যালয়ের শিক্ষকদের জন্য সহজ ও বিশেষায়িত কারিকুলাম তৈরি করা হবে। অংশগ্রহণকারী শিক্ষকরা পরবর্তী সময়ে গ্রাসরুটস কোচিং কোর্স করার সুযোগ পাবেন। নিয়মিত স্কুল টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে সম্ভাবনাময় ফুটবল প্রতিভা খুঁজে বের করার পরিকল্পনাও রয়েছে।

কর্মসূচির স্থানীয় ব্যবস্থাপনায় থাকবে বাফুফে ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আগামী জানুয়ারি থেকে শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে পাইলট কার্যক্রম শুরু হবে। তিন থেকে চার মাস পর পর্যালোচনা শেষে সফলতার ভিত্তিতে পর্যায়ক্রমে দেশের সব বিদ্যালয়ে এটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির

বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির

১৭ মিনিট আগে
অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

২১ মিনিট আগে
৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

২৭ মিনিট আগে
বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস, আ.লীগের মিছিলের মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস, আ.লীগের মিছিলের মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

২৯ মিনিট আগে
কোনো শর্ত বা চাপের মুখে বাংলাদেশ নতি স্বীকার করবে না: তথ্য উপদেষ্টা

কোনো শর্ত বা চাপের মুখে বাংলাদেশ নতি স্বীকার করবে না: তথ্য উপদেষ্টা

১ ঘণ্টা আগে
মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে হবে: প্রতিমন্ত্রী

মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে হবে: প্রতিমন্ত্রী

১ ঘণ্টা আগে