মঙ্গলবার সকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন দিনেশ ত্রিবেদী। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ভারতের সঙ্গে দূরদর্শী ও পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ মনোভাব নিয়ে কাজ করার বিষয়ে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার বৈঠকে পুনর্ব্যক্ত করা হয়েছে।
দিনেশ ত্রিবেদী বলেন, হুমায়ুন কবিরের সঙ্গে তার সম্পর্ক ব্যক্তিগত পর্যায়ে গড়ে উঠেছে। বৈঠকে কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়নি বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে ভারতীয় হাইকমিশনার বলেন, সফরের আমন্ত্রণ এখনো উন্মুক্ত রয়েছে। দুই প্রধানমন্ত্রী যখন উপযুক্ত মনে করবেন, তখনই সফরটি অনুষ্ঠিত হবে।



