প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
নৌপথে অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা: নৌপরিবহন প্রতিমন্ত্রী ● দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষার নির্দেশ ● তরুণদের দক্ষতা ও নেতৃত্বে দেশের ভবিষ্যৎ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর ● তরুণদের দক্ষতা ও নেতৃত্বে দেশের ভবিষ্যৎ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর ● গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না সরকার: তথ্য প্রতিমন্ত্রী ● প্রান্তিক জনগণকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে বিভিন্ন কর্মসূচি: প্রতিমন্ত্রী টুকু ● নিরাপদ অভিবাসন ও শ্রম আইন সংস্কার নিয়ে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে মন্ত্রীর বৈঠক ● বিশ্ব বসতি দিবস-২০২৬: ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ ● মহাপরিচালককে জড়িয়ে ‘বানোয়াট’ অডিও প্রচারের প্রতিবাদ বাংলাদেশ রেলওয়ের ● পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় জোর সরকারের ●

নৌপথে অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা: নৌপরিবহন প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন
নৌপথে অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা: নৌপরিবহন প্রতিমন্ত্রী
নৌপথে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এ নির্দেশ দেন। এ সময় টার্মিনালের ব্যবস্থাপনা, যাত্রীসেবা, লঞ্চ চলাচল, ভাড়া আদায়, পরিচ্ছন্নতা ও অবকাঠামোগত সুযোগ-সুবিধা সরেজমিনে পরিদর্শন করেন তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

প্রতিমন্ত্রী বলেন, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে সদরঘাটসহ সব যাত্রীবাহী নৌযানে নির্ধারিত ভাড়ার ডিজিটাল তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন বাধ্যতামূলক করার নির্দেশ দেন তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি আরও বলেন, কোনো যাত্রী যেন হয়রানি বা অপ্রয়োজনীয় ভোগান্তির শিকার না হন। কর্মকর্তা-কর্মচারী ও নৌযান শ্রমিকদের যাত্রীদের সঙ্গে দায়িত্বশীল ও সৌজন্যমূলক আচরণ করতে হবে।

সদরঘাটের পরিচ্ছন্নতা, যাত্রীদের সুযোগ-সুবিধা ও টার্মিনালের পরিবেশ উন্নয়নের পাশাপাশি আধুনিক ও যাত্রীবান্ধব অবকাঠামো গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি লঞ্চের যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

নৌযান ও টার্মিনালে নিয়মিত পরিদর্শন জোরদারের নির্দেশ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, যাত্রীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন নৌযাত্রা নিশ্চিত করাই সরকারের অন্যতম অগ্রাধিকার। এ সময় বিআইডব্লিউটিএর চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষার নির্দেশ

দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষার নির্দেশ

২ ঘণ্টা আগে
তরুণদের দক্ষতা ও নেতৃত্বে দেশের ভবিষ্যৎ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না সরকার: তথ্য প্রতিমন্ত্রী

গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না সরকার: তথ্য প্রতিমন্ত্রী

৩ ঘণ্টা আগে
নিরাপদ অভিবাসন ও শ্রম আইন সংস্কার নিয়ে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে মন্ত্রীর বৈঠক

নিরাপদ অভিবাসন ও শ্রম আইন সংস্কার নিয়ে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে মন্ত্রীর বৈঠক

৩ ঘণ্টা আগে
বিশ্ব বসতি দিবস-২০২৬: ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’

বিশ্ব বসতি দিবস-২০২৬: ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’

৩ ঘণ্টা আগে