এর আগে তিনি বারডেমে অতিরিক্ত মহাপরিচালক ও পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
মঙ্গলবার বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) এক পত্রে জানানো হয়, গত ১৪ সেপ্টেম্বর নাছির উদ্দিন আহমেদ বারডেমের মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন।


