বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি বলেন, সফর নিয়ে তাড়াহুড়োর প্রয়োজন নেই। দুই দেশের সরকারের যথাযথ প্রস্তুতি নিশ্চিত করেই সফর হওয়া উচিত।
ঢাকা-দিল্লি সম্পর্কে কিছু চ্যালেঞ্জ থাকলেও দুই দেশের প্রধানমন্ত্রী বৈঠকে বসলে সেগুলোর সমাধান সম্ভব বলে আশা প্রকাশ করেন দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে ভারত কাজ করবে।
প্রধানমন্ত্রীদের বৈঠকে বাণিজ্য, পানি ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে জানিয়ে তিনি বলেন, শীর্ষ বৈঠকের আগে কর্মকর্তাদের প্রস্তুতিমূলক কাজ করতে হবে এবং বৈঠকের পর বাস্তবায়নযোগ্য বিষয় থাকা প্রয়োজন।
এদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেন, ভারতীয় হাইকমিশনারের সঙ্গে এটি ছিল সৌজন্য সাক্ষাৎ। দুই দেশ বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করবে বলেও জানান তিনি।



