বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে রমনা থানার সেগুনবাগিচার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির গুলশান বিভাগের একটি দল এ অভিযান চালায় বলে জানিয়েছেন ডিবির প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।
গোলাম মহিউদ্দিন চৌধুরী ক্যান্টনমেন্ট থানায় করা মামলার চার নম্বর এজাহারভুক্ত আসামি।
এ ঘটনায় এর আগে ক্যান্টনমেন্ট থানা-পুলিশ ও ডিবি আরও ছয়জনকে গ্রেপ্তার করেছে।


