বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী ১ অক্টোবর পদত্যাগ করায় ত্রয়োদশ জাতীয় সংসদের ৩২৩ মহিলা আসন-২৩ শূন্য হয়েছে। আসনটি পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে।
এর আগে রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানায়। বৃহস্পতিবার দুপুরে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
গত ২৪ সেপ্টেম্বর গভীর রাতে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। বিভিন্ন গণমাধ্যমের অনুসন্ধানে ঘটনায় বিএনপির কয়েকজন নেতার নাম আসার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়। সরকারও এ ঘটনায় বিব্রত বলে জানিয়েছিল।
ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়। এদিকে ১৯৭৪ সাল থেকে সুবিধাবঞ্চিত মানুষকে স্বাস্থ্যসেবা দিয়ে আসা রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারটি পুনরায় ব্যবহার উপযোগী করতে সংস্কারকাজ চলছে।



