প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
কুমিল্লার ১০৬ কিলোমিটার সীমান্তে বিজিবির বিশেষ নজরদারি ● পুলিশ ক্যাম্পের সামনেই নিষিদ্ধ আ.লীগের মিছিল ● সাভারে মহাসড়কে পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন ● খিলক্ষেত বাজারের প্রবেশমুখ উন্মুক্ত করতে স্থাপনা অপসারণের দাবি ● ৫ লাখ অতিথি, ১৫০ পদ ও ঘোড়দৌড়সহ আরও যা চোখ ধাঁধানো আয়োজন ● জাকির নায়েকের সংগঠনের বিরুদ্ধে ভারতের কঠোর পদক্ষেপ ● ভারতীয় গোদি মিডিয়ার মিথ্যাচার বাংলাদেশকে আরও ঐক্যবদ্ধ করেছে ● রাজধানীতে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫৪ জনসহ গ্রেপ্তার ৫১৭ ● শেখ হাসিনা দিল্লির বিশ্বস্ত দাসী: আশরাফুর রহমান বাবু ● ১ ডিসেম্বর বড় শোডাউন করবে বিএনপি ●

কিছু রাজনৈতিক দল দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন
কিছু রাজনৈতিক দল দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
দেশের একটি রাজনৈতিক দলের কিছু নেতাকর্মীর অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডকে পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে দেশের উন্নয়ন ব্যাহত হলে সংশ্লিষ্টদের দায় নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার ফেনীর পরশুরামের ঘাটঘর এলাকায় মহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়) উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

নাম উল্লেখ না করে একটি রাজনৈতিক দলের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, তাদের কর্মকাণ্ডে দেশের পাশাপাশি আন্তর্জাতিক পরিসরেও বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। তিনি ওই দলের উদ্দেশে বলেন, ‘আগে নিজের ঘর সামলান, পরে অন্যদের নসিয়ত করুন।’

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। বর্তমান সরকারের পাঁচ বছরের মেয়াদে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫০ শয্যায় উন্নীত করার পাশাপাশি কিডনি রোগীদের ডায়ালাইসিস সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী সরকার গঠনের পর ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। এতে প্রায় ১৩ লাখ কৃষক উপকৃত হয়েছেন এবং সরকারের ব্যয় হয়েছে প্রায় দেড় হাজার কোটি টাকা।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

মহুরী-কহুয়া প্রকল্প বাস্তবায়িত হলে বৃহত্তর নোয়াখালীর মানুষ বন্যার ঝুঁকি থেকে সুরক্ষা পাবে বলে জানান প্রধানমন্ত্রী। এতে নতুন করে ৩৪ হাজার হেক্টর জমি চাষাবাদের আওতায় আসবে এবং বছরে প্রায় এক লাখ টন ফসল উৎপাদন বাড়বে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
কুমিল্লার ১০৬ কিলোমিটার সীমান্তে বিজিবির বিশেষ নজরদারি

কুমিল্লার ১০৬ কিলোমিটার সীমান্তে বিজিবির বিশেষ নজরদারি

৪ ঘণ্টা আগে
পুলিশ ক্যাম্পের সামনেই নিষিদ্ধ আ.লীগের মিছিল

পুলিশ ক্যাম্পের সামনেই নিষিদ্ধ আ.লীগের মিছিল

৪ ঘণ্টা আগে
সাভারে মহাসড়কে পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন

সাভারে মহাসড়কে পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন

৪ ঘণ্টা আগে
খিলক্ষেত বাজারের প্রবেশমুখ উন্মুক্ত করতে স্থাপনা অপসারণের দাবি

খিলক্ষেত বাজারের প্রবেশমুখ উন্মুক্ত করতে স্থাপনা অপসারণের দাবি

৪ ঘণ্টা আগে
ভারতীয় গোদি মিডিয়ার মিথ্যাচার বাংলাদেশকে আরও ঐক্যবদ্ধ করেছে

ভারতীয় গোদি মিডিয়ার মিথ্যাচার বাংলাদেশকে আরও ঐক্যবদ্ধ করেছে

৬ ঘণ্টা আগে
রাজধানীতে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫৪ জনসহ গ্রেপ্তার ৫১৭

রাজধানীতে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫৪ জনসহ গ্রেপ্তার ৫১৭

৬ ঘণ্টা আগে