প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
কুমিল্লার ১০৬ কিলোমিটার সীমান্তে বিজিবির বিশেষ নজরদারি ● পুলিশ ক্যাম্পের সামনেই নিষিদ্ধ আ.লীগের মিছিল ● সাভারে মহাসড়কে পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন ● খিলক্ষেত বাজারের প্রবেশমুখ উন্মুক্ত করতে স্থাপনা অপসারণের দাবি ● ৫ লাখ অতিথি, ১৫০ পদ ও ঘোড়দৌড়সহ আরও যা চোখ ধাঁধানো আয়োজন ● জাকির নায়েকের সংগঠনের বিরুদ্ধে ভারতের কঠোর পদক্ষেপ ● ভারতীয় গোদি মিডিয়ার মিথ্যাচার বাংলাদেশকে আরও ঐক্যবদ্ধ করেছে ● রাজধানীতে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫৪ জনসহ গ্রেপ্তার ৫১৭ ● শেখ হাসিনা দিল্লির বিশ্বস্ত দাসী: আশরাফুর রহমান বাবু ● ১ ডিসেম্বর বড় শোডাউন করবে বিএনপি ●

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ৫০ লাখ ডলার

বিজ্ঞাপন
সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ৫০ লাখ ডলার
সদ্য সমাপ্ত সেপ্টেম্বর মাসে দেশে ২৭৪ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। আগের বছরের একই মাসের তুলনায় প্রবাসী আয় বেড়েছে ২ দশমিক ২ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বরে দেশে রেমিট্যান্স এসেছিল ২৬৮ কোটি ৬০ লাখ ডলার। এক বছরের ব্যবধানে বেড়েছে ৫ কোটি ৯০ লাখ ডলার।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে দেশে মোট ৮৫৭ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৭৫৮ কোটি ৬০ লাখ ডলার। ফলে তিন মাসে প্রবাসী আয় বেড়েছে ৯৮ কোটি ৫০ লাখ ডলার বা ১৩ শতাংশ।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তথ্য বিশ্লেষণে দেখা যায়, অর্থবছরের প্রথম দুই মাসে রেমিট্যান্সের প্রবৃদ্ধি তুলনামূলক বেশি থাকলেও সেপ্টেম্বরে তা কমে ২ দশমিক ২ শতাংশে নেমেছে। তবে তিন মাসের হিসাবে সামগ্রিক প্রবাহ এখনো আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

বাংলাদেশ ব্যাংক জানায়, ৩০ সেপ্টেম্বর একদিনেই দেশে ১০ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। বৈদেশিক মুদ্রার জোগান বাড়ানো এবং বৈদেশিক লেনদেনের চাপ সামাল দিতে রেমিট্যান্সের এই প্রবাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

সেপ্টেম্বরে প্রবৃদ্ধির গতি কমলেও পরবর্তী মাসগুলোর প্রবাহের ওপরই চলতি অর্থবছরের রেমিট্যান্সের সামগ্রিক ধারা নির্ভর করবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি ১৯৮৯৩০ টাকা

আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি ১৯৮৯৩০ টাকা

১০ ঘণ্টা আগে
এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

২ দিন আগে
পাকিস্তানের খাদ্য ও কৃষি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ

পাকিস্তানের খাদ্য ও কৃষি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ

৪ দিন আগে
টানা দরপতনের পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

টানা দরপতনের পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

৪ দিন আগে
অস্থিরতার জেরে ১৮ দিনে পোশাকশিল্পে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

অস্থিরতার জেরে ১৮ দিনে পোশাকশিল্পে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

৫ দিন আগে
টানা ৯ দফায় স্বর্ণের দাম কমল ৩৪ হাজার ৭০০ টাকা

টানা ৯ দফায় স্বর্ণের দাম কমল ৩৪ হাজার ৭০০ টাকা

৫ দিন আগে