প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
কুমিল্লার ১০৬ কিলোমিটার সীমান্তে বিজিবির বিশেষ নজরদারি ● পুলিশ ক্যাম্পের সামনেই নিষিদ্ধ আ.লীগের মিছিল ● সাভারে মহাসড়কে পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন ● খিলক্ষেত বাজারের প্রবেশমুখ উন্মুক্ত করতে স্থাপনা অপসারণের দাবি ● ৫ লাখ অতিথি, ১৫০ পদ ও ঘোড়দৌড়সহ আরও যা চোখ ধাঁধানো আয়োজন ● জাকির নায়েকের সংগঠনের বিরুদ্ধে ভারতের কঠোর পদক্ষেপ ● ভারতীয় গোদি মিডিয়ার মিথ্যাচার বাংলাদেশকে আরও ঐক্যবদ্ধ করেছে ● রাজধানীতে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫৪ জনসহ গ্রেপ্তার ৫১৭ ● শেখ হাসিনা দিল্লির বিশ্বস্ত দাসী: আশরাফুর রহমান বাবু ● ১ ডিসেম্বর বড় শোডাউন করবে বিএনপি ●

বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং, এরা কেমন ইসলামিক দল: চরমোনাই পীর

বিজ্ঞাপন
বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং, এরা কেমন ইসলামিক দল: চরমোনাই পীর
ইসলামী পরিচয়ে পরিচালিত রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডে ধর্মীয় আদর্শের প্রতিফলন থাকা উচিত বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে চাঁদপুরের হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে বাংলাদেশ মুজাহিদ কমিটির হাজীগঞ্জ উপজেলা শাখা আয়োজিত ওয়াজ ও মাহফিলে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বক্তব্যে দেশের সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি, মানুষের অধিকার, নৈতিকতা এবং সমাজে ন্যায় ও জবাবদিহিতা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। এ সময় চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি ও লুটতরাজের সমালোচনা করেন চরমোনাই পীর।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

ইসলামিক দল পরিচয়ে রাজনৈতিক কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, ‘ইসলামিক দল নাম দিয়ে, বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল?’ রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডেও ইসলামী মূল্যবোধের চর্চার ওপর গুরুত্ব দেন তিনি।

মাহফিলে ‘দেশ খেয়েছে খাজুরেরা, নাম পড়েছে হুজুরের’ মন্তব্যও করেন চরমোনাই পীর। পাশাপাশি অন্যায়-অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বাড়ানো এবং মানুষের অধিকার রক্ষায় সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

মাহফিলে হাজীগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, মুসল্লি এবং বাংলাদেশ মুজাহিদ কমিটির নেতাকর্মীরা অংশ নেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
শেখ হাসিনা দিল্লির বিশ্বস্ত দাসী: আশরাফুর রহমান বাবু

শেখ হাসিনা দিল্লির বিশ্বস্ত দাসী: আশরাফুর রহমান বাবু

৬ ঘণ্টা আগে
১ ডিসেম্বর বড় শোডাউন করবে বিএনপি

১ ডিসেম্বর বড় শোডাউন করবে বিএনপি

৬ ঘণ্টা আগে
দিল্লির কোনো ধরনের আধিপত্য বাংলাদেশ মেনে নেবে না

দিল্লির কোনো ধরনের আধিপত্য বাংলাদেশ মেনে নেবে না

৭ ঘণ্টা আগে
বিএনপির নামে যারা চাঁদাবাজি করছে তাদের রাজনীতি করার অধিকার নেই

বিএনপির নামে যারা চাঁদাবাজি করছে তাদের রাজনীতি করার অধিকার নেই

৭ ঘণ্টা আগে
জনগণ নতুন করে ফ্যাসিবাদী শাসন মেনে নেবে না: সেলিম উদ্দিন

জনগণ নতুন করে ফ্যাসিবাদী শাসন মেনে নেবে না: সেলিম উদ্দিন

১০ ঘণ্টা আগে
দেশে গণতন্ত্র বারবার হোঁচট খাওয়ার কারণেই প্রাতিষ্ঠানিক রূপ পায়নি

দেশে গণতন্ত্র বারবার হোঁচট খাওয়ার কারণেই প্রাতিষ্ঠানিক রূপ পায়নি

১০ ঘণ্টা আগে