প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
শাহজালাল বিমানবন্দরে হয়রানির অভিযোগ, বিমানের কাছে জামায়াতের চার এমপির চিঠি ● দিল্লিতে নারী ও শিশুদের নিরাপত্তায় চালু হলো ‘পিংক ফোর্স’ ● বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং, এরা কেমন ইসলামিক দল: চরমোনাই পীর ● জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমায় সময় বাড়াল এনবিআর ● ভান্ডারিয়ায় মাদ্রাসা প্রধানদের সঙ্গে গণপূর্ত প্রতিমন্ত্রীর মতবিনিময় ● সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ৫০ লাখ ডলার ● মিসবাহুল উলূম কামিল মাদরাসায় প্রথম বিজ্ঞান মেলা অনুষ্ঠিত ● ব্যবসার প্রক্রিয়া সহজ করতে আরজেএসসি ও আইবিএর সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক ● শাহজালালে ভোগান্তি নিয়ে আক্ষেপ, ‘দেশে জন্ম নেওয়া এখন পাপের পর্যায়ে’ ● কিছু রাজনৈতিক দল দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ●

দিল্লিতে নারী ও শিশুদের নিরাপত্তায় চালু হলো ‘পিংক ফোর্স’

বিজ্ঞাপন
দিল্লিতে নারী ও শিশুদের নিরাপত্তায় চালু হলো ‘পিংক ফোর্স’
নারী ও শিশুদের নিরাপত্তা জোরদারে প্রশিক্ষিত নারী পুলিশ সদস্যদের নিয়ে বিশেষ ‘পিংক ফোর্স’ গঠনের নির্দেশ দিয়েছে দিল্লি পুলিশ। স্কুল, কলেজ, মেট্রো স্টেশন, বাজারসহ ঝুঁকিপূর্ণ এলাকায় টহল এবং সংবেদনশীল সময়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এই ইউনিটের প্রধান দায়িত্ব।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিল্লির লেফটেন্যান্ট গভর্নর তারানজিত সিং সাধু দিল্লি পুলিশকে গোয়া পুলিশের ‘পিংক ফোর্স’-এর আদলে এ ইউনিট গঠনের নির্দেশ দেন। সম্প্রতি প্রায় ১০ দিনের ব্যবধানে নাবালিকাদের ধর্ষণ ও যৌন নিপীড়নের চারটি ঘটনা সামনে আসার পর এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

প্রস্তাবিত ইউনিট গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকায় পুলিশের দৃশ্যমান উপস্থিতি বাড়াবে। এর পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ও গণপরিবহন কেন্দ্রের আশপাশে নারী পুলিশ সদস্যদের নিয়মিত টহল জোরদার করা হবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

দিল্লি পুলিশের নারী সদস্যদের স্কুটি ও বিট পেট্রোলিংয়ে মোতায়েনের কার্যক্রম আগে থেকেই রয়েছে। নতুন ‘পিংক ফোর্স’-এর মাধ্যমে এসব কার্যক্রমকে একটি নির্দিষ্ট কাঠামোর আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে। ‘অপারেশন শিষ্টাচার’-এর আওতায় প্রকাশ্যে নারীদের উত্ত্যক্ত করার বিরুদ্ধেও অভিযান চলবে।

সাম্প্রতিক ঘটনাগুলোর মধ্যে কালকাজি মন্দিরের কাছে ১৭ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, সদর বাজারে এক নাবালিকার যৌন নির্যাতন, কিষাণগঞ্জে ছয় বছর বয়সী শিশুকে যৌন নির্যাতন এবং স্বরূপ নগরে ১৬ বছর বয়সী কিশোরীকে ধর্ষণ ও হত্যার অভিযোগ রয়েছে। এসব ঘটনায় পুলিশ গ্রেপ্তার ও আটকের কথা জানিয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

এ ছাড়া ‘জন শুনানি’ কর্মসূচির অভিযোগ ডিজিটালভাবে ট্র্যাক করা, অপরাধপ্রবণ এলাকায় টহল বাড়ানো, প্রতিটি পুলিশ জেলায় নোডাল কর্মকর্তা নিয়োগ এবং স্কুলে শিশু সুরক্ষা, সাইবার অপরাধ ও মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

সাইবার অপরাধ মোকাবিলা, ট্রাফিক ব্যবস্থাপনা, সিসিটিভি নজরদারি এবং পুলিশ সদস্যদের কল্যাণেও বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। জুন থেকে চলা ‘জন শুনানি’ কর্মসূচিতে ১ হাজার ৩০০টির বেশি সেশন ও প্রায় ১০ হাজার অভিযোগ নিষ্পত্তির তথ্য জানিয়েছে দিল্লি পুলিশ।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আন্তর্জাতিক থেকে আরও
বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

২ দিন আগে
বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের লক্ষ্য করে হামলা অগ্রহণযোগ্য: জয়শঙ্কর

বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের লক্ষ্য করে হামলা অগ্রহণযোগ্য: জয়শঙ্কর

৪ দিন আগে
জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদের পক্ষে রাশিয়ার সমর্থন

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদের পক্ষে রাশিয়ার সমর্থন

৪ দিন আগে
হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে জীবন উৎসর্গে প্রস্তুত থাকার আহ্বান সৌদির গ্র্যান্ড মুফতির

হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে জীবন উৎসর্গে প্রস্তুত থাকার আহ্বান সৌদির গ্র্যান্ড মুফতির

৬ দিন আগে
নেতানিয়াহু ফিলিস্তিনিদের বিরুদ্ধে কর্মকাণ্ড আড়ালের চেষ্টা করছেন: মামদানি

নেতানিয়াহু ফিলিস্তিনিদের বিরুদ্ধে কর্মকাণ্ড আড়ালের চেষ্টা করছেন: মামদানি

৬ দিন আগে
জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্বকে সতর্ক করলেন নেপালের প্রধানমন্ত্রী

জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্বকে সতর্ক করলেন নেপালের প্রধানমন্ত্রী

৬ দিন আগে