প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার: অর্থমন্ত্রী ● মাল্টার কেজি ৫২০ টাকা কেন, ব্যাখ্যা চাইলেন বাণিজ্যমন্ত্রী ● বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনসহ ১০ দফা প্রস্তাব জমিয়তের ● আ.লীগের মতো কার্যকলাপ করলে বিএনপিকেও পালাতে হবে: এটিএম আজহার ● অন্যের খেলার দাবার বোর্ড হতে চাই না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ● প্রিজন ভ্যানে ওঠার সময় মেজর আখতারুজ্জামানের ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান ● ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের হাস্যোজ্জ্বল ছবি ● হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ● শেখ হাসিনাকে ভারতে ঢুকতে দেওয়া ছাড়া উপায় ছিল না: দীনেশ ত্রিবেদী ● মমতাজ আওয়ামী লীগেও একটা ছিল, এখন জামায়াতেও একটা আসছে: রফিকুল ইসলাম ●

সরবরাহ সংকটে বোতলজাত সয়াবিন তেল, বাড়ছে খোলা তেলের দাম

বিজ্ঞাপন
সরবরাহ সংকটে বোতলজাত সয়াবিন তেল, বাড়ছে খোলা তেলের দাম
বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমে যাওয়ায় খুচরা পর্যায়ে খোলা সয়াবিন ও পাম তেলের দাম লিটারে ২ থেকে ৪ টাকা বেড়েছে। এর মধ্যেই গত এক সপ্তাহে ফার্মের মুরগির ডিমের দামও বেড়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, পলাশী বাজার ও কল্যাণপুর নতুন বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

খুচরা বিক্রেতারা জানান, কোম্পানিগুলো আগের তুলনায় কম পরিমাণে বোতলজাত সয়াবিন তেল বাজারে ছাড়ছে। ফলে ডিলারদের কাছ থেকেও চাহিদার তুলনায় কম তেল পাচ্ছেন তারা। ডিলাররা জানিয়েছেন, দাম বাড়ানোর প্রস্তুতির কারণেই সরবরাহ কমানো হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

বাজার ঘুরে দেখা যায়, অনেক দোকানেই চাহিদা অনুযায়ী এক, দুই ও পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। কোনো কোনো দোকানে এক লিটারের বোতল নেই, আবার কোথাও দুই লিটারের বোতল পাওয়া যাচ্ছে না। সরবরাহ সীমিত হওয়ায় কিছু বিক্রেতা তেল প্রকাশ্যে না রেখে সংরক্ষণ করছেন বলেও জানান।

টিসিবির তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে খোলা সয়াবিন তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়ে লিটারপ্রতি ১৯০ থেকে ১৯৫ টাকা হয়েছে। একই সময়ে খোলা পাম তেলের দাম প্রায় শূন্য দশমিক ৮৮ শতাংশ বেড়ে ১৭০ থেকে ১৭৫ টাকা হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

চলতি বছর এর আগেও ফেব্রুয়ারি ও জুলাইয়ে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহে সংকট দেখা দেয়। এপ্রিলের শেষ দিকে লিটারে ৪ টাকা বাড়িয়ে দাম ১৯৯ টাকা এবং ৩ সেপ্টেম্বর আরও ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করা হয়। এবারও সরবরাহ সংকটের মধ্যে দাম বাড়ানোর আলোচনা চলছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

ভোজ্যতেল পরিশোধন ও উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন গত ২০ সেপ্টেম্বর তেলের দাম বাড়ানোর দাবি জানিয়ে বাণিজ্যসচিবকে চিঠি দিয়েছে। তবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির জানিয়েছেন, ব্যবসায়ীদের দাবি যাচাই-বাছাই করে সরকার সিদ্ধান্ত নেবে; যাচাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার: অর্থমন্ত্রী

বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার: অর্থমন্ত্রী

৯ ঘণ্টা আগে
মাল্টার কেজি ৫২০ টাকা কেন, ব্যাখ্যা চাইলেন বাণিজ্যমন্ত্রী

মাল্টার কেজি ৫২০ টাকা কেন, ব্যাখ্যা চাইলেন বাণিজ্যমন্ত্রী

১০ ঘণ্টা আগে
১ বিলিয়ন ডলারের তহবিল গঠনের ঘোষণা এম ক্যাপিটালের

১ বিলিয়ন ডলারের তহবিল গঠনের ঘোষণা এম ক্যাপিটালের

১৫ ঘণ্টা আগে
অক্টোবর-ডিসেম্বরে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০ হাজার ১০৭ কোটি টাকা ধার নেবে সরকার

অক্টোবর-ডিসেম্বরে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০ হাজার ১০৭ কোটি টাকা ধার নেবে সরকার

১ দিন আগে
জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমায় সময় বাড়াল এনবিআর

জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমায় সময় বাড়াল এনবিআর

২ দিন আগে
সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ৫০ লাখ ডলার

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ৫০ লাখ ডলার

২ দিন আগে