প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার: অর্থমন্ত্রী ● মাল্টার কেজি ৫২০ টাকা কেন, ব্যাখ্যা চাইলেন বাণিজ্যমন্ত্রী ● বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনসহ ১০ দফা প্রস্তাব জমিয়তের ● আ.লীগের মতো কার্যকলাপ করলে বিএনপিকেও পালাতে হবে: এটিএম আজহার ● অন্যের খেলার দাবার বোর্ড হতে চাই না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ● প্রিজন ভ্যানে ওঠার সময় মেজর আখতারুজ্জামানের ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান ● ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের হাস্যোজ্জ্বল ছবি ● হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ● শেখ হাসিনাকে ভারতে ঢুকতে দেওয়া ছাড়া উপায় ছিল না: দীনেশ ত্রিবেদী ● মমতাজ আওয়ামী লীগেও একটা ছিল, এখন জামায়াতেও একটা আসছে: রফিকুল ইসলাম ●

শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, গ্রেপ্তার ২ হাজার

বিজ্ঞাপন
শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, গ্রেপ্তার ২ হাজার
ফ্রান্সজুড়ে স্কুল শিক্ষার্থীদের বিক্ষোভ সহিংস হয়ে ওঠায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে বিভিন্ন স্থানে সংঘর্ষ হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) স্ট্রাসবুর্গে কাঁদানে গ্যাস, মার্সেইয়ে পুলিশের দিকে আতশবাজি নিক্ষেপ এবং রেনে আবর্জনার পাত্রে আগুন দেওয়ার ঘটনা ঘটে। প্যারিসেও বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

বিচারমন্ত্রী জেরাল্ড দারমানাঁ জানিয়েছেন, আন্দোলন শুরুর পর প্রায় ২ হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের অধিকাংশই কিশোর। সম্পত্তির ক্ষয়ক্ষতির জন্য অভিযুক্তদের অভিভাবকদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের কথাও বলেছেন তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বিক্ষোভের কারণে শুক্রবার প্রায় ৪০০টি উচ্চবিদ্যালয় বন্ধ ছিল, যা দেশটির মোট উচ্চবিদ্যালয়ের প্রায় এক-দশমাংশ। শিক্ষামন্ত্রী এদুয়ার গেফ্রে অভিভাবকদের সন্তানদের রাস্তায় বিক্ষোভে অংশ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

গত সপ্তাহে প্যারিস অঞ্চলে শুরু হওয়া এই আন্দোলন পরে দেশজুড়ে ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকট ও জরাজীর্ণ ভবনসহ বিভিন্ন সমস্যা নিয়ে ক্ষোভ প্রকাশ করছে। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে শিক্ষাখাতে পর্যাপ্ত বিনিয়োগ করা হয়নি।

শুক্রবারের বিক্ষোভে সহিংসতা বাড়ায় কিছু শিক্ষার্থী আন্দোলন থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেয়। তবে স্বরাষ্ট্রমন্ত্রী দারমানাঁর দাবি, আন্দোলনে ‘বাইরের লোকজন’ ঢুকে পড়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

এদিকে সরকারের ২০২৭ সালের প্রস্তাবিত বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ ১ দশমিক ৭ শতাংশ বাড়িয়ে ৬৫ দশমিক ৫৩ বিলিয়ন ইউরো করার প্রস্তাব করা হয়েছে। মূল্যস্ফীতির তুলনায় এই বৃদ্ধি কম হওয়ায় শিক্ষাখাতে অসন্তোষ আরও বাড়তে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

সূত্র: রয়টার্স

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আন্তর্জাতিক থেকে আরও
বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, ৩২ বছর পর মৃত্যুদণ্ড কার্যকর ব্যর্থ

বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, ৩২ বছর পর মৃত্যুদণ্ড কার্যকর ব্যর্থ

১৩ ঘণ্টা আগে
দিল্লিতে সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৫০০

দিল্লিতে সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৫০০

১ দিন আগে
দিল্লিতে নারী ও শিশুদের নিরাপত্তায় চালু হলো ‘পিংক ফোর্স’

দিল্লিতে নারী ও শিশুদের নিরাপত্তায় চালু হলো ‘পিংক ফোর্স’

২ দিন আগে
বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

৪ দিন আগে
বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের লক্ষ্য করে হামলা অগ্রহণযোগ্য: জয়শঙ্কর

বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের লক্ষ্য করে হামলা অগ্রহণযোগ্য: জয়শঙ্কর

৬ দিন আগে
জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদের পক্ষে রাশিয়ার সমর্থন

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদের পক্ষে রাশিয়ার সমর্থন

৬ দিন আগে