প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার: অর্থমন্ত্রী ● মাল্টার কেজি ৫২০ টাকা কেন, ব্যাখ্যা চাইলেন বাণিজ্যমন্ত্রী ● বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনসহ ১০ দফা প্রস্তাব জমিয়তের ● আ.লীগের মতো কার্যকলাপ করলে বিএনপিকেও পালাতে হবে: এটিএম আজহার ● অন্যের খেলার দাবার বোর্ড হতে চাই না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ● প্রিজন ভ্যানে ওঠার সময় মেজর আখতারুজ্জামানের ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান ● ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের হাস্যোজ্জ্বল ছবি ● হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ● শেখ হাসিনাকে ভারতে ঢুকতে দেওয়া ছাড়া উপায় ছিল না: দীনেশ ত্রিবেদী ● মমতাজ আওয়ামী লীগেও একটা ছিল, এখন জামায়াতেও একটা আসছে: রফিকুল ইসলাম ●

জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করার অঙ্গীকার এলজিআরডি মন্ত্রী-প্রতিমন্ত্রীর

বিজ্ঞাপন
জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করার অঙ্গীকার এলজিআরডি মন্ত্রী-প্রতিমন্ত্রীর
জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অডিটোরিয়ামে অধিদপ্তরের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আয়োজিত আলোচনা সভায় তারা এ কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, সরকার গঠনমূলক সমালোচনা গ্রহণ করতে প্রস্তুত। সরকারি কাজে কোনো ভুল থাকলে তা তুলে ধরলে সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। তবে মিথ্যা তথ্য বা প্রচারণার মাধ্যমে সমালোচনা না করার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা জনগণের সেবক। সীমিত সম্পদের মধ্যেও নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা এবং দেশের উন্নয়নে কাজ করতে হবে।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যক্রম মাঠপর্যায়ের মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে পরিচালনা করতে হবে। বিদ্যমান অবকাঠামোর রক্ষণাবেক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার কমাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তিনি আরও বলেন, মাঠপর্যায়ে নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য পৃথক তহবিল ও প্রয়োজনীয় বরাদ্দ থাকা দরকার। বড় শহরে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন এবং ছোট পৌরসভা ও উপজেলায় কম খরচে বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. জামানুর রহমানসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
অন্যের খেলার দাবার বোর্ড হতে চাই না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অন্যের খেলার দাবার বোর্ড হতে চাই না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১১ ঘণ্টা আগে
ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের হাস্যোজ্জ্বল ছবি

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের হাস্যোজ্জ্বল ছবি

১২ ঘণ্টা আগে
হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

১২ ঘণ্টা আগে
শেখ হাসিনাকে ভারতে ঢুকতে দেওয়া ছাড়া উপায় ছিল না: দীনেশ ত্রিবেদী

শেখ হাসিনাকে ভারতে ঢুকতে দেওয়া ছাড়া উপায় ছিল না: দীনেশ ত্রিবেদী

১৩ ঘণ্টা আগে
কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের নতুন চালান

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের নতুন চালান

১৪ ঘণ্টা আগে
ঢাকার সাব-রেজিস্ট্রারদের পোস্টিংয়ে লটারি ব্যবস্থা: আইনমন্ত্রী

ঢাকার সাব-রেজিস্ট্রারদের পোস্টিংয়ে লটারি ব্যবস্থা: আইনমন্ত্রী

১৬ ঘণ্টা আগে