প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন ● দুপুরের পরিবর্তে আজ রাতেই আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি ● গণতান্ত্রিক সরকার পতনের কথা বলা স্বৈরাচারী মনোভাবের প্রকাশ: ত্রাণমন্ত্রী ● থানায় পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় যুবদল নেতা বহিষ্কার ● শাহজালালে ৫৯৫ কার্টন সিগারেট, গৌরী ক্রিম ও মদ আটক ● শুটিং সেটে গুরুতর আহত নুসরাত, এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়ার প্রস্তুতি ● জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করার অঙ্গীকার এলজিআরডি মন্ত্রী-প্রতিমন্ত্রীর ● সরকারি হাসপাতালের সাইনবোর্ডে বিএনপি নেতার ব্যানার ● ষড়যন্ত্র হলেও বিএনপি কারও সঙ্গে আপস করেনি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ● লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু ●

থানায় পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় যুবদল নেতা বহিষ্কার

বিজ্ঞাপন
থানায় পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় যুবদল নেতা বহিষ্কার
চট্টগ্রামের সীতাকুণ্ড মডেল থানা কম্পাউন্ডে পুলিশ সদস্যকে মারধর ও আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মো. ইসমাইল হোসেনকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বাতিল করা হয়েছে তার প্রাথমিক সদস্যপদ।

শুক্রবার (২ অক্টোবর) সকালে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির সিদ্ধান্তে এ ব্যবস্থা নেওয়া হয়। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতার কোনো অপকর্মের দায় দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে ব্যক্তিগত গাড়ি নিয়ে থানায় যান ইসমাইল হোসেন। গাড়ি পার্কিং নিয়ে এক কনস্টেবল ও ওসির গাড়িচালক মো. শফিকের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনায় শফিক আহত হন।

পরে তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পুলিশ ইসমাইল হোসেনকে আটক করলেও প্রায় চার ঘণ্টা পর তাকে ছেড়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

ঘটনার পর দলীয় শৃঙ্খলাভঙ্গ ও আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে ইসমাইল হোসেনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অপরাধ থেকে আরও
শাহজালালে ৫৯৫ কার্টন সিগারেট, গৌরী ক্রিম ও মদ আটক

শাহজালালে ৫৯৫ কার্টন সিগারেট, গৌরী ক্রিম ও মদ আটক

৭ ঘণ্টা আগে
অভিমান করে ঘরছাড়া পাবনার ৩ স্কুলছাত্রী কুড়িগ্রাম থেকে উদ্ধার

অভিমান করে ঘরছাড়া পাবনার ৩ স্কুলছাত্রী কুড়িগ্রাম থেকে উদ্ধার

৩ দিন আগে
হবিগঞ্জে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

হবিগঞ্জে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

৪ দিন আগে
যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরের মামলা

যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরের মামলা

৪ দিন আগে
প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পলায়ন, ৫ পুলিশ সদস্য বরখাস্ত

প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পলায়ন, ৫ পুলিশ সদস্য বরখাস্ত

৪ দিন আগে
হয়রানির অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন
পাবনায় ছাত্র নাফিউল হত্যা মামলা

হয়রানির অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন

৫ দিন আগে