প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার: অর্থমন্ত্রী ● মাল্টার কেজি ৫২০ টাকা কেন, ব্যাখ্যা চাইলেন বাণিজ্যমন্ত্রী ● বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনসহ ১০ দফা প্রস্তাব জমিয়তের ● আ.লীগের মতো কার্যকলাপ করলে বিএনপিকেও পালাতে হবে: এটিএম আজহার ● অন্যের খেলার দাবার বোর্ড হতে চাই না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ● প্রিজন ভ্যানে ওঠার সময় মেজর আখতারুজ্জামানের ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান ● ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের হাস্যোজ্জ্বল ছবি ● হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ● শেখ হাসিনাকে ভারতে ঢুকতে দেওয়া ছাড়া উপায় ছিল না: দীনেশ ত্রিবেদী ● মমতাজ আওয়ামী লীগেও একটা ছিল, এখন জামায়াতেও একটা আসছে: রফিকুল ইসলাম ●

মাল্টার কেজি ৫২০ টাকা কেন, ব্যাখ্যা চাইলেন বাণিজ্যমন্ত্রী

বিজ্ঞাপন
মাল্টার কেজি ৫২০ টাকা কেন, ব্যাখ্যা চাইলেন বাণিজ্যমন্ত্রী
বাজারে মাল্টার দাম কেজিপ্রতি ৫২০ টাকা কেন, তা আমদানিকারকদের কাছে জানতে চেয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে সরবরাহ বাড়াতে দ্রুত ঋণপত্র (এলসি) খুলে আমদানি বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার সচিবালয়ে ফলের সরবরাহ ও বাজারমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ী ও সরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

সভায় ব্যবসায়ীরা জানান, সরবরাহ ঘাটতির কারণে মাল্টার দাম বেড়েছে। কোনো কোনো সপ্তাহে দেশে মাত্র ১২ থেকে ২৯ কনটেইনার মাল্টা এসেছে, যেখানে চাহিদা মেটাতে প্রতিদিন প্রায় ১৫ কনটেইনার প্রয়োজন। উচ্চ শুল্ক, পরিবহন ও বন্দর ব্যয় এবং আগের চালানে লোকসানের কারণে আমদানি কমেছে বলেও জানান তারা।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

ব্যবসায়ীদের বক্তব্যের পর মাল্টার শুল্কসংক্রান্ত বিষয় পর্যালোচনার আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী। অস্বাভাবিক দামে বিক্রির প্রমাণ পাওয়া গেলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

খেজুরের শুল্ক নিয়ে সিদ্ধান্ত চলতি সপ্তাহে

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

আসন্ন চাহিদা বিবেচনায় ব্যবসায়ীদের দ্রুত খেজুর আমদানির প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। খেজুরের শুল্ক-কর নিয়ে সরকারের সিদ্ধান্ত চলতি সপ্তাহেই জানানো হবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

খেজুরের অ্যাসেসমেন্ট ভ্যালু নির্ধারণের জটিলতা নিরসনে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন আমদানিকারকদের সঙ্গে বৈঠক করবে। আন্তর্জাতিক বাজারদর ও উৎসমূল্য যাচাই করে যৌক্তিক নির্দেশক মূল্য নির্ধারণের পর এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) প্রস্তাব পাঠানো হবে।

মন্ত্রী বলেন, শুল্কায়ন ব্যবস্থায় ব্যবসায়ীরা যেন অযৌক্তিক চাপের মুখে না পড়েন, আবার পণ্যের মূল্য কম দেখিয়ে রাজস্ব ফাঁকির সুযোগও যেন না থাকে। এ ক্ষেত্রে সরকার ও ব্যবসায়ী উভয় পক্ষকে স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার: অর্থমন্ত্রী

বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার: অর্থমন্ত্রী

১০ ঘণ্টা আগে
১ বিলিয়ন ডলারের তহবিল গঠনের ঘোষণা এম ক্যাপিটালের

১ বিলিয়ন ডলারের তহবিল গঠনের ঘোষণা এম ক্যাপিটালের

১৭ ঘণ্টা আগে
সরবরাহ সংকটে বোতলজাত সয়াবিন তেল, বাড়ছে খোলা তেলের দাম

সরবরাহ সংকটে বোতলজাত সয়াবিন তেল, বাড়ছে খোলা তেলের দাম

১ দিন আগে
অক্টোবর-ডিসেম্বরে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০ হাজার ১০৭ কোটি টাকা ধার নেবে সরকার

অক্টোবর-ডিসেম্বরে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০ হাজার ১০৭ কোটি টাকা ধার নেবে সরকার

১ দিন আগে
জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমায় সময় বাড়াল এনবিআর

জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমায় সময় বাড়াল এনবিআর

২ দিন আগে
সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ৫০ লাখ ডলার

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ৫০ লাখ ডলার

২ দিন আগে