রোববার এক মতবিনিময় সভার শুরুতে তিনি বলেন, ইতিমধ্যে ৩০০ ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড দেওয়া হয়েছে। পারফরম্যান্স পর্যালোচনার পর ৩১ জনকে ভাতা থেকে বাদ দিয়ে নতুন ৯৫ জনকে তালিকায় যুক্ত করা হচ্ছে।
ক্রীড়াবিদদের রেল, বিমান ও সড়কপথে বিশেষ সুযোগ-সুবিধা দেওয়ার পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী।
এশিয়ান গেমস ও ফুটবলে সাম্প্রতিক ফলাফল নিয়ে তিনি বলেন, প্রাথমিকভাবে কিছু ফল হতাশাজনক হলেও তা থেকে শিক্ষা নেওয়া হবে। জাতীয় ক্রীড়া পরিষদের মূল্যায়ন কমিটির প্রতিবেদন পাওয়ার পর সার্বিক পরিস্থিতি তুলে ধরা হবে।


