প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
দুর্গাপূজার নিরাপত্তায় কোনো গাফিলতি বরদাশত করা হবে না: মৎস্য প্রতিমন্ত্রী ● তৃণমূলে সেবা নিশ্চিত করতে কর্মকর্তাদের সততা ও দক্ষতা জরুরি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ● উপকূলীয় ১৪ জেলার সুরক্ষায় সাড়ে ৭ হাজার কোটি টাকার প্রকল্প ● পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে বাসযোগ্য বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: গণপূর্তমন্ত্রী ● লিটারে ১১ টাকা বাড়ল অটোগ্যাসের দাম ● এলডিসি উত্তরণের পরও বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য ● দিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ ● ফের বাড়ল এলপিজির দাম ● বাংলাদেশ থেকে প্রথম ধাপে ১০ হাজার শ্রমিক নেবে মালয়েশিয়া ● স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের সাক্ষাৎ ●

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধান নিকোলাস কৌমুজিয়ানের সৌজন্য সাক্ষাৎ

বিজ্ঞাপন
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধান নিকোলাস কৌমুজিয়ানের সৌজন্য সাক্ষাৎ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ‘ইন্ডিপেনডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মিয়ানমার’ (আইআইএমএম)-এর প্রধান নিকোলাস কৌমুজিয়ান। আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে মিয়ানমারে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, সীমান্ত নিরাপত্তা এবং আন্তর্জাতিক বিচার আদালতে চলমান বিচারিক প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানবিক কারণে বাংলাদেশ লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিলেও পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে। মিয়ানমারের জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব বাংলাদেশের সীমান্তেও পড়ছে। একই সঙ্গে আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় বাংলাদেশের ওপর চাপ বাড়ছে। তিনি রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

আইআইএমএম প্রধান নিকোলাস কৌমুজিয়ান বাংলাদেশ সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, আইআইএমএমের দল কক্সবাজারসহ বিভিন্ন এলাকায় সরেজমিনে প্রায় দুই শতাধিক ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকার নিয়েছে। এসব তথ্য-প্রমাণ আন্তর্জাতিক অপরাধ আদালত, আন্তর্জাতিক বিচার আদালতসহ বিভিন্ন আন্তর্জাতিক ট্রাইব্যুনালে জমা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, ২০১৭ সালের ঘটনাগুলোর পাশাপাশি সাম্প্রতিক সময়ে আরাকান আর্মি ও জান্তা বাহিনীর সংঘাতের কারণে বেসামরিক মানুষের ওপর সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাও নথিভুক্ত করছে আইআইএমএম।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

বৈঠকে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সীমান্তে মিয়ানমার অংশের পুঁতে রাখা ল্যান্ডমাইনের ঝুঁকি তুলে ধরেন। বর্ষা ও পাহাড়ি ঢলে মাইন সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে চলে আসায় কৃষক ও পাহাড়ি জনগোষ্ঠীর জীবন ঝুঁকিতে পড়ছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

এ সময় আইআইএমএম টিম সীমান্ত দিয়ে সাম্প্রতিক সময়ে আসা ভুক্তভোগীদের বিষয়ে তথ্য সংগ্রহে বিজিবির মাঠপর্যায়ের কমান্ডারদের সঙ্গে আলোচনা করার আগ্রহ প্রকাশ করে। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবির পক্ষ থেকে সম্মতি দেওয়া হয়। মন্ত্রী আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক বিচার আদালতের আসন্ন রায় মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়িয়ে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে কার্যকর ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
দুর্গাপূজার নিরাপত্তায় কোনো গাফিলতি বরদাশত করা হবে না: মৎস্য প্রতিমন্ত্রী

দুর্গাপূজার নিরাপত্তায় কোনো গাফিলতি বরদাশত করা হবে না: মৎস্য প্রতিমন্ত্রী

৯ ঘণ্টা আগে
তৃণমূলে সেবা নিশ্চিত করতে কর্মকর্তাদের সততা ও দক্ষতা জরুরি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

তৃণমূলে সেবা নিশ্চিত করতে কর্মকর্তাদের সততা ও দক্ষতা জরুরি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১০ ঘণ্টা আগে
উপকূলীয় ১৪ জেলার সুরক্ষায় সাড়ে ৭ হাজার কোটি টাকার প্রকল্প

উপকূলীয় ১৪ জেলার সুরক্ষায় সাড়ে ৭ হাজার কোটি টাকার প্রকল্প

১০ ঘণ্টা আগে
দিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ

দিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ

১১ ঘণ্টা আগে
বাংলাদেশ থেকে প্রথম ধাপে ১০ হাজার শ্রমিক নেবে মালয়েশিয়া

বাংলাদেশ থেকে প্রথম ধাপে ১০ হাজার শ্রমিক নেবে মালয়েশিয়া

১২ ঘণ্টা আগে
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের সাক্ষাৎ

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের সাক্ষাৎ

১২ ঘণ্টা আগে