প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
দুর্গাপূজার নিরাপত্তায় কোনো গাফিলতি বরদাশত করা হবে না: মৎস্য প্রতিমন্ত্রী ● তৃণমূলে সেবা নিশ্চিত করতে কর্মকর্তাদের সততা ও দক্ষতা জরুরি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ● উপকূলীয় ১৪ জেলার সুরক্ষায় সাড়ে ৭ হাজার কোটি টাকার প্রকল্প ● পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে বাসযোগ্য বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: গণপূর্তমন্ত্রী ● লিটারে ১১ টাকা বাড়ল অটোগ্যাসের দাম ● এলডিসি উত্তরণের পরও বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য ● দিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ ● ফের বাড়ল এলপিজির দাম ● বাংলাদেশ থেকে প্রথম ধাপে ১০ হাজার শ্রমিক নেবে মালয়েশিয়া ● স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের সাক্ষাৎ ●

এলডিসি উত্তরণের পরও বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য

বিজ্ঞাপন
এলডিসি উত্তরণের পরও বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও তিন বছর যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা বহাল থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

রোববার (৪ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬-এর দ্বিতীয় দিনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। বর্তমানে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের ৯৯ দশমিক ৮ শতাংশ পণ্য শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

সারাহ কুক বলেন, বাংলাদেশ যুক্তরাজ্যের কৌশলগত ও বিশ্বস্ত অংশীদার। দুই দেশের অর্থনৈতিক সম্পর্কও শক্তিশালী। অর্থ, ফ্যাশন, শিক্ষা ও জ্বালানিসহ বিভিন্ন খাতে ব্রিটিশ কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ ও কর্মসংস্থানে ভূমিকা রাখছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, বাংলাদেশের এলডিসি উত্তরণকে মসৃণ ও টেকসই করতে যুক্তরাজ্য কাজ করছে। এ ক্ষেত্রে ডেভেলপিং কান্ট্রিজ ট্রেডিং স্কিমের মাধ্যমে বাণিজ্য সুবিধা অব্যাহত থাকবে।

নিরাপত্তা সহযোগিতা, অর্থনৈতিক ও সাইবার নিরাপত্তা এবং জলবায়ু ঝুঁকি মোকাবিলায় দুই দেশের অভিন্ন স্বার্থ রয়েছে বলেও উল্লেখ করেন ব্রিটিশ হাইকমিশনার। পাশাপাশি রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ ধরে রাখার কথা জানান তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে সারাহ কুক বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, আবহাওয়ার পরিবর্তন ও চরম আবহাওয়ার প্রভাব বাংলাদেশে ইতোমধ্যে দৃশ্যমান। এ বিষয়ে দুই দেশের সহযোগিতা অব্যাহত রাখার প্রয়োজন রয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
লিটারে ১১ টাকা বাড়ল অটোগ্যাসের দাম

লিটারে ১১ টাকা বাড়ল অটোগ্যাসের দাম

১১ ঘণ্টা আগে
ফের বাড়ল এলপিজির দাম

ফের বাড়ল এলপিজির দাম

১২ ঘণ্টা আগে
বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার: অর্থমন্ত্রী

বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার: অর্থমন্ত্রী

১ দিন আগে
মাল্টার কেজি ৫২০ টাকা কেন, ব্যাখ্যা চাইলেন বাণিজ্যমন্ত্রী

মাল্টার কেজি ৫২০ টাকা কেন, ব্যাখ্যা চাইলেন বাণিজ্যমন্ত্রী

১ দিন আগে
১ বিলিয়ন ডলারের তহবিল গঠনের ঘোষণা এম ক্যাপিটালের

১ বিলিয়ন ডলারের তহবিল গঠনের ঘোষণা এম ক্যাপিটালের

১ দিন আগে
সরবরাহ সংকটে বোতলজাত সয়াবিন তেল, বাড়ছে খোলা তেলের দাম

সরবরাহ সংকটে বোতলজাত সয়াবিন তেল, বাড়ছে খোলা তেলের দাম

২ দিন আগে