প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায়বিচার চাইলেন ত্রাণমন্ত্রী ● নারী উদ্যোক্তাদের ঋণ ও ব্যবসায়িক সেবা সহজ করতে উদ্যোগ ● সম্পদমূল্য বিবেচনায় মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের পরামর্শ বিএসইসির ● বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা ● চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পেলেন তিনজন ● ‘সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি’ ● ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৫৬ ● মালয়েশিয়ায় ৯ মাসে ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার ● স্নাতক যোগ্যতা নিয়েও তৃতীয় শ্রেণির মর্যাদায় প্রাথমিকের শিক্ষকরা ● প্রায় ৪০ লাখ ব্যবসা প্রতিষ্ঠানে বাংলা কিউআর সেবা চালু: গভর্নর ●

আবারও সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রস্তাব

বিজ্ঞাপন
আবারও সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রস্তাব
পবিত্র রমজান সামনে রেখে দেশে সয়াবিন তেলের সরবরাহ নিয়ে নতুন করে সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণ দেখিয়ে ভোজ্যতেল রিফাইনাররা সয়াবিন তেলের দাম আরও বাড়ানোর প্রস্তাব দিয়েছে।

রিফাইনারদের দাবি, বর্তমান দরে তেল বিক্রি করে প্রতি লিটারে প্রায় ১৭ টাকা লোকসান হচ্ছে। আন্তর্জাতিক বাজারে প্রতি টন সয়াবিন তেলের দাম ১ হাজার ২৭০ ডলার থেকে বেড়ে ১ হাজার ৩২৫ ডলারে উঠেছে বলেও বাণিজ্য মন্ত্রণালয়ে দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

গত ২০ সেপ্টেম্বর বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন দাম সমন্বয়ের প্রস্তাব দেয়। তাদের ভাষ্য, দাম সমন্বয় না হলে আমদানিতে আগ্রহ কমতে পারে এবং রমজানে চাহিদা বাড়ার সময় সরবরাহ সংকট আরও তীব্র হতে পারে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

এরই মধ্যে দেশের বিভিন্ন বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমে যাওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। কোথাও কোথাও দুই ও পাঁচ লিটারের বোতলও পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন ক্রেতারা।

তবে এখনই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছে না সরকার। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রস্তাব যাচাই-বাছাই করে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর দাম সমন্বয়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

সবশেষ গত ২ সেপ্টেম্বর বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করা হয়। খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা এবং পাঁচ লিটারের বোতলের দাম ৯৭৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। তবে বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন তেলের দাম ছিল প্রায় ১ হাজার ২০০ ডলার প্রতি টন, যা আগের সপ্তাহের ১ হাজার ২২৩ ডলারের চেয়ে কম।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
নারী উদ্যোক্তাদের ঋণ ও ব্যবসায়িক সেবা সহজ করতে উদ্যোগ

নারী উদ্যোক্তাদের ঋণ ও ব্যবসায়িক সেবা সহজ করতে উদ্যোগ

১২ ঘণ্টা আগে
প্রায় ৪০ লাখ ব্যবসা প্রতিষ্ঠানে বাংলা কিউআর সেবা চালু: গভর্নর

প্রায় ৪০ লাখ ব্যবসা প্রতিষ্ঠানে বাংলা কিউআর সেবা চালু: গভর্নর

১৪ ঘণ্টা আগে
অনিশ্চয়তায় এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে-স্কেল

অনিশ্চয়তায় এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে-স্কেল

১৫ ঘণ্টা আগে
অক্টোবরে প্রথম তিন দিনে রেমিট্যান্স এল ২ হাজার ৫৩৪ কোটি টাকা

অক্টোবরে প্রথম তিন দিনে রেমিট্যান্স এল ২ হাজার ৫৩৪ কোটি টাকা

১৫ ঘণ্টা আগে
তুরস্কের সঙ্গে এফটিএ আলোচনা এগিয়ে নিতে চান বাণিজ্যমন্ত্রী

তুরস্কের সঙ্গে এফটিএ আলোচনা এগিয়ে নিতে চান বাণিজ্যমন্ত্রী

১৫ ঘণ্টা আগে
লিটারে ১১ টাকা বাড়ল অটোগ্যাসের দাম

লিটারে ১১ টাকা বাড়ল অটোগ্যাসের দাম

১ দিন আগে