প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
কুমিল্লার ১০৬ কিলোমিটার সীমান্তে বিজিবির বিশেষ নজরদারি ● পুলিশ ক্যাম্পের সামনেই নিষিদ্ধ আ.লীগের মিছিল ● সাভারে মহাসড়কে পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন ● খিলক্ষেত বাজারের প্রবেশমুখ উন্মুক্ত করতে স্থাপনা অপসারণের দাবি ● ৫ লাখ অতিথি, ১৫০ পদ ও ঘোড়দৌড়সহ আরও যা চোখ ধাঁধানো আয়োজন ● জাকির নায়েকের সংগঠনের বিরুদ্ধে ভারতের কঠোর পদক্ষেপ ● ভারতীয় গোদি মিডিয়ার মিথ্যাচার বাংলাদেশকে আরও ঐক্যবদ্ধ করেছে ● রাজধানীতে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫৪ জনসহ গ্রেপ্তার ৫১৭ ● শেখ হাসিনা দিল্লির বিশ্বস্ত দাসী: আশরাফুর রহমান বাবু ● ১ ডিসেম্বর বড় শোডাউন করবে বিএনপি ●

আলজেরিয়ায় চিকিৎসক-নার্সসহ দক্ষ জনশক্তি নেওয়ার আহ্বান

বিজ্ঞাপন
আলজেরিয়ায় চিকিৎসক-নার্সসহ দক্ষ জনশক্তি নেওয়ার আহ্বান
বাংলাদেশ থেকে চিকিৎসক, নার্সসহ দক্ষ জনশক্তি নিতে আলজেরিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে বাংলাদেশ থেকে তৈরি পোশাক ও ফার্মাসিউটিক্যালস পণ্য আমদানি বাড়ানোর আহ্বান জানান তিনি।

সোমবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেল ওয়াহাব সাইদানির সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বৈঠকে নিরাপত্তা সহযোগিতা, মানব পাচার প্রতিরোধ, অভিবাসন ব্যবস্থাপনা, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও আইনগত সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। নিরাপত্তা বাহিনীর দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ, যৌথ কর্মশালা ও আইনগত সহায়তা বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

এ ছাড়া সরকারি পর্যায়ে (জি-টু-জি) বাংলাদেশে দীর্ঘমেয়াদি এলএনজি ও সার আমদানির উদ্যোগ নিয়েও আলোচনা হয়। উভয় পক্ষের মতে, এসব উদ্যোগ দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে ভূমিকা রাখবে।

রাষ্ট্রদূত ড. আবদেল ওয়াহাব সাইদানি বলেন, ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আলজেরিয়া প্রথম আরব দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্ব আরও শক্তিশালী করার আগ্রহের কথাও জানান তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

বৈঠকে বাংলাদেশে বিচারাধীন এক আলজেরীয় নাগরিকের আইনি বিষয় নিয়েও আলোচনা হয়। নিয়ম অনুযায়ী আদালতে আবেদন করার পরামর্শ দিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি সহযোগিতার আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রপতির বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণের বিষয়টি উল্লেখ করে সুবিধাজনক কূটনৈতিক তারিখ নির্ধারণের ওপর গুরুত্ব দেন তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
কুমিল্লার ১০৬ কিলোমিটার সীমান্তে বিজিবির বিশেষ নজরদারি

কুমিল্লার ১০৬ কিলোমিটার সীমান্তে বিজিবির বিশেষ নজরদারি

৩ ঘণ্টা আগে
পুলিশ ক্যাম্পের সামনেই নিষিদ্ধ আ.লীগের মিছিল

পুলিশ ক্যাম্পের সামনেই নিষিদ্ধ আ.লীগের মিছিল

৩ ঘণ্টা আগে
সাভারে মহাসড়কে পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন

সাভারে মহাসড়কে পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন

৩ ঘণ্টা আগে
খিলক্ষেত বাজারের প্রবেশমুখ উন্মুক্ত করতে স্থাপনা অপসারণের দাবি

খিলক্ষেত বাজারের প্রবেশমুখ উন্মুক্ত করতে স্থাপনা অপসারণের দাবি

৩ ঘণ্টা আগে
ভারতীয় গোদি মিডিয়ার মিথ্যাচার বাংলাদেশকে আরও ঐক্যবদ্ধ করেছে

ভারতীয় গোদি মিডিয়ার মিথ্যাচার বাংলাদেশকে আরও ঐক্যবদ্ধ করেছে

৫ ঘণ্টা আগে
রাজধানীতে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫৪ জনসহ গ্রেপ্তার ৫১৭

রাজধানীতে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫৪ জনসহ গ্রেপ্তার ৫১৭

৫ ঘণ্টা আগে