প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায়বিচার চাইলেন ত্রাণমন্ত্রী ● নারী উদ্যোক্তাদের ঋণ ও ব্যবসায়িক সেবা সহজ করতে উদ্যোগ ● সম্পদমূল্য বিবেচনায় মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের পরামর্শ বিএসইসির ● বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা ● চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পেলেন তিনজন ● ‘সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি’ ● ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৫৬ ● মালয়েশিয়ায় ৯ মাসে ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার ● স্নাতক যোগ্যতা নিয়েও তৃতীয় শ্রেণির মর্যাদায় প্রাথমিকের শিক্ষকরা ● প্রায় ৪০ লাখ ব্যবসা প্রতিষ্ঠানে বাংলা কিউআর সেবা চালু: গভর্নর ●

স্নাতক যোগ্যতা নিয়েও তৃতীয় শ্রেণির মর্যাদায় প্রাথমিকের শিক্ষকরা

বিজ্ঞাপন
স্নাতক যোগ্যতা নিয়েও তৃতীয় শ্রেণির মর্যাদায় প্রাথমিকের শিক্ষকরা
স্নাতক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা এখনো তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে বিবেচিত হচ্ছেন। প্রশিক্ষণবিহীন অবস্থায় তারা ১৪তম এবং প্রশিক্ষণ সম্পন্ন করলে ১৩তম গ্রেডে বেতন পান।

সরকারি অন্যান্য চাকরিতে স্নাতক যোগ্যতায় নিয়োগ পাওয়া পদ সাধারণত দ্বিতীয় শ্রেণির মর্যাদা পেলেও প্রাথমিকের শিক্ষকদের ক্ষেত্রে তা হয়নি। এ নিয়ে দেশের প্রায় সাড়ে তিন লাখ সহকারী শিক্ষকের মধ্যে অসন্তোষ রয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে শিক্ষকতার মর্যাদা ও পেশাগত উন্নয়ন নিয়ে আলোচনা হলেও প্রাথমিক শিক্ষকদের পদমর্যাদা ও বেতন নিয়ে দীর্ঘদিনের দাবি এখনো পূরণ হয়নি। সহকারী শিক্ষকরা ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে আন্দোলন করছেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের সমন্বয়ক মো. মাহাবুবুর রহমান বলেন, স্নাতক যোগ্যতায় সরকারি অন্য চাকরিতে ১০ম গ্রেড দেওয়া হলেও প্রাথমিকের শিক্ষকরা কেন তা পাবেন না, সেই প্রশ্নের জবাব রাষ্ট্রকে দিতে হবে। এ বৈষম্যের কারণে মেধাবীরা শিক্ষকতায় আগ্রহ হারাচ্ছেন বলেও দাবি করেন তিনি।

এদিকে শিক্ষক প্রশিক্ষণেও ঘাটতি রয়েছে। ব্যানবেইসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মাধ্যমিক পর্যায়ের ৪০ দশমিক ৫২ শতাংশ শিক্ষক প্রশিক্ষণের বাইরে ছিলেন। বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষকতার মর্যাদা বাড়াতে যোগ্যতা অনুযায়ী পদমর্যাদা ও বেতন নিশ্চিতের পাশাপাশি নিয়োগের আগে প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

বিশ্বব্যাংকের সহায়তায় ‘মাধ্যমিক শিক্ষায় শিখন ত্বরান্বিতকরণ’ প্রকল্পের আওতায় ৩ লাখ ৬৭ হাজার ৪৯০ শিক্ষককে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এই প্রশিক্ষণ ফাউন্ডেশন কোর্স নয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
শিক্ষা থেকে আরও
মিসবাহুল উলূম কামিল মাদরাসায় প্রথম বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

মিসবাহুল উলূম কামিল মাদরাসায় প্রথম বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

৪ দিন আগে
চাঁদপুরে প্রধান শিক্ষককে অশ্রুসিক্ত বিদায়

চাঁদপুরে প্রধান শিক্ষককে অশ্রুসিক্ত বিদায়

৫ দিন আগে
দেশের সব মাদ্রাসার ম্যানেজিং কমিটি পুনর্গঠনের নির্দেশ

দেশের সব মাদ্রাসার ম্যানেজিং কমিটি পুনর্গঠনের নির্দেশ

৬ দিন আগে
১ অক্টোবর পর্যন্ত প্রাথমিকের নিয়োগপত্র পাবেন প্রার্থীরা

১ অক্টোবর পর্যন্ত প্রাথমিকের নিয়োগপত্র পাবেন প্রার্থীরা

১ সপ্তাহ আগে
৮ বিভাগে আলিয়া মাদ্রাসা জাতীয়করণের উদ্যোগ নিচ্ছে সরকার

৮ বিভাগে আলিয়া মাদ্রাসা জাতীয়করণের উদ্যোগ নিচ্ছে সরকার

১ সপ্তাহ আগে
প্রাথমিক শিক্ষকদের এআইভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রাথমিক শিক্ষকদের এআইভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১ সপ্তাহ আগে