প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায়বিচার চাইলেন ত্রাণমন্ত্রী ● নারী উদ্যোক্তাদের ঋণ ও ব্যবসায়িক সেবা সহজ করতে উদ্যোগ ● সম্পদমূল্য বিবেচনায় মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের পরামর্শ বিএসইসির ● বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা ● চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পেলেন তিনজন ● ‘সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি’ ● ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৫৬ ● মালয়েশিয়ায় ৯ মাসে ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার ● স্নাতক যোগ্যতা নিয়েও তৃতীয় শ্রেণির মর্যাদায় প্রাথমিকের শিক্ষকরা ● প্রায় ৪০ লাখ ব্যবসা প্রতিষ্ঠানে বাংলা কিউআর সেবা চালু: গভর্নর ●

বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা

বিজ্ঞাপন
বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা
বিশ্ব শিক্ষক দিবসে দেশের শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষকদের হাতে সম্মাননা হিসেবে ২ লাখ টাকা ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

জাতীয় স্টিয়ারিং কমিটির মাধ্যমে সারা দেশ থেকে ৯৫ জন শিক্ষককে চূড়ান্ত করা হয়। এর বাইরে প্রধানমন্ত্রীর নির্বাচনে আরও ৬ জন শিক্ষক সম্মাননা পেয়েছেন। তবে নির্বাচিত শিক্ষকদের বিরুদ্ধে পরবর্তীতে কোনো বিরূপ তথ্য পাওয়া গেলে তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

এ বছর প্রাথমিক পর্যায়ে ১০, মাধ্যমিকে ২০, কলেজে ২৫, সাধারণ বিশ্ববিদ্যালয়ে ২০, চিকিৎসা মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে ১০, কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ৩ এবং বিজ্ঞান ও প্রযুক্তিসহ অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ে ৪ জন শিক্ষক সম্মাননা পেয়েছেন। প্রধানমন্ত্রীর নির্বাচিত ৬ জনসহ মোট ১০১ জন শিক্ষক এ সম্মাননা পেয়েছেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

প্রাথমিক পর্যায়ের ১০ জনের মধ্যে সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮ ও মাদ্রাসার ২ জন শিক্ষক রয়েছেন। মাধ্যমিকে সাধারণ, কারিগরি ও মাদ্রাসার যথাক্রমে ১০, ৫ ও ৫ জন এবং কলেজ পর্যায়ে ১৫, ৫ ও ৫ জন শিক্ষক রয়েছেন।

সাধারণ বিশ্ববিদ্যালয়ের সম্মাননাপ্রাপ্ত ২০ জনের মধ্যে ১৮ জন সরকারি ও ২ জন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। চিকিৎসা শিক্ষায় ৫ জন মেডিকেল কলেজ ও ৫ জন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সম্মাননা পেয়েছেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া এমপি, শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায়বিচার চাইলেন ত্রাণমন্ত্রী

রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায়বিচার চাইলেন ত্রাণমন্ত্রী

১০ ঘণ্টা আগে
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৫৬

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৫৬

১২ ঘণ্টা আগে
আলজেরিয়ায় চিকিৎসক-নার্সসহ দক্ষ জনশক্তি নেওয়ার আহ্বান

আলজেরিয়ায় চিকিৎসক-নার্সসহ দক্ষ জনশক্তি নেওয়ার আহ্বান

১২ ঘণ্টা আগে
গণতন্ত্র সুসংহত করতে সব ক্ষেত্রে নারীর অংশগ্রহণ অপরিহার্য: সিইসি

গণতন্ত্র সুসংহত করতে সব ক্ষেত্রে নারীর অংশগ্রহণ অপরিহার্য: সিইসি

১২ ঘণ্টা আগে
সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা চালকদের

সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা চালকদের

১৩ ঘণ্টা আগে
আজ বিশ্ব শিক্ষক দিবস

আজ বিশ্ব শিক্ষক দিবস

১৩ ঘণ্টা আগে