প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
জাহাজশিল্পের জটিলতা কাটাতে প্রক্রিয়া সহজ, দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ ● জেলা স্টেডিয়াম আধুনিকায়ন করে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়া হবে: প্রতিমন্ত্রী ● প্রাথমিকের কাজ দেখতে ১৮০ কর্মকর্তাকে মাঠে পাঠাচ্ছে অধিদপ্তর ● তেলের দাম কমে স্থিতিশীল হলে দেশে সমন্বয় করবে সরকার: উপদেষ্টা ● সমঝোতা চাইলে আগে অপরাধ স্বীকার ও অনুতাপ করতে হবে: তথ্য উপদেষ্টা ● পড়াশোনা ও খেলাধুলা মুদ্রার এপিঠ-ওপিঠ: শিক্ষামন্ত্রী ● চার দিনের সফরে অক্টোবরের শেষ সপ্তাহে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ● লটারিতে বদলি, ঢাকার ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ ● নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি: সড়কমন্ত্রী ● টানা ৫ দিনের ছুটিতে দেশ, ছুটি পাবেন না যারা ●

সৌদিতে সামরিক সরঞ্জাম পাঠাতে প্রস্তুত মক্কা প্রতিরক্ষা জোট

বিজ্ঞাপন
সৌদিতে সামরিক সরঞ্জাম পাঠাতে প্রস্তুত মক্কা প্রতিরক্ষা জোট
সৌদি আরবের নিরাপত্তা ও প্রতিরক্ষা জোরদারে সামরিক সক্ষমতা দ্রুত মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে মক্কা ডিফেন্স অ্যালায়েন্স। জোটের সদস্য সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক যৌথ প্রতিরক্ষা অঙ্গীকার অবিলম্বে কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার রিয়াদে জোটের জরুরি বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে সদস্য দেশগুলো সৌদি আরবে আগে থেকে সম্মত সামরিক বাহিনী ও সক্ষমতা দ্রুত মোতায়েনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বিবৃতিতে বলা হয়, সৌদি আরবের প্রতিরক্ষা সমন্বয় জোরদার এবং সম্ভাব্য হুমকি মোকাবিলায় তিন দেশের সম্মিলিত সামরিক সক্ষমতা বাড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

বৈঠকে মক্কা ও মদিনাকে লক্ষ্য করে হামলার চেষ্টা এবং সৌদি আরবের বিভিন্ন শহর, বেসামরিক স্থাপনা ও অর্থনৈতিক অবকাঠামোর ওপর হামলার নিন্দা জানানো হয়। সৌদি আরবের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে যেকোনো হামলা বা হুমকি প্রত্যাখ্যান করেছে তিন দেশ।

এদিকে জোটের প্রথম মহাসচিব হিসেবে পাকিস্তানের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নওমান মাহমুদকে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। তবে সৌদি আরবে কতজন সেনা বা কী ধরনের অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠানো হবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আন্তর্জাতিক থেকে আরও
চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পেলেন তিনজন

চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পেলেন তিনজন

২৩ ঘণ্টা আগে
সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

২ দিন আগে
বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, ৩২ বছর পর মৃত্যুদণ্ড কার্যকর ব্যর্থ

বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, ৩২ বছর পর মৃত্যুদণ্ড কার্যকর ব্যর্থ

৩ দিন আগে
শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, গ্রেপ্তার ২ হাজার

শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, গ্রেপ্তার ২ হাজার

৩ দিন আগে
দিল্লিতে সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৫০০

দিল্লিতে সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৫০০

৩ দিন আগে
দিল্লিতে নারী ও শিশুদের নিরাপত্তায় চালু হলো ‘পিংক ফোর্স’

দিল্লিতে নারী ও শিশুদের নিরাপত্তায় চালু হলো ‘পিংক ফোর্স’

৪ দিন আগে