প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
জাহাজশিল্পের জটিলতা কাটাতে প্রক্রিয়া সহজ, দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ ● জেলা স্টেডিয়াম আধুনিকায়ন করে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়া হবে: প্রতিমন্ত্রী ● প্রাথমিকের কাজ দেখতে ১৮০ কর্মকর্তাকে মাঠে পাঠাচ্ছে অধিদপ্তর ● তেলের দাম কমে স্থিতিশীল হলে দেশে সমন্বয় করবে সরকার: উপদেষ্টা ● সমঝোতা চাইলে আগে অপরাধ স্বীকার ও অনুতাপ করতে হবে: তথ্য উপদেষ্টা ● পড়াশোনা ও খেলাধুলা মুদ্রার এপিঠ-ওপিঠ: শিক্ষামন্ত্রী ● চার দিনের সফরে অক্টোবরের শেষ সপ্তাহে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ● লটারিতে বদলি, ঢাকার ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ ● নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি: সড়কমন্ত্রী ● টানা ৫ দিনের ছুটিতে দেশ, ছুটি পাবেন না যারা ●

সদরঘাটে জবি ছাত্রদল কর্মীদের ৪০ হাজার টাকা দাবি, ২০ হাজারে মীমাংসা

বিজ্ঞাপন
সদরঘাটে জবি ছাত্রদল কর্মীদের ৪০ হাজার টাকা দাবি, ২০ হাজারে মীমাংসা
রাজধানীর সদরঘাটে লঞ্চে প্রবেশকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কয়েক শিক্ষার্থীর সঙ্গে ‘প্রিন্স আওলাদ’ লঞ্চের কর্মীদের কথা কাটাকাটি, মারধর ও হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে বিষয়টি মীমাংসার নামে ৪০ হাজার টাকা দাবি করা হলেও শেষ পর্যন্ত ২০ হাজার টাকায় নিষ্পত্তি হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে সদরঘাটের ৪ নম্বর টার্মিনালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, জবি শিক্ষার্থী পরিচয়ে দুই শিক্ষার্থী লঞ্চে প্রবেশ করতে গেলে কর্মীরা বাধা দেন। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে একজন লঞ্চকর্মীকে মারধরের অভিযোগ ওঠে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

পরে আরও কয়েকজন জবি শিক্ষার্থী ঘটনাস্থলে গেলে উভয় পক্ষের মধ্যে ফের ধাক্কাধাক্কি ও হাতাহাতি হয়। এতে কয়েকজন শিক্ষার্থী ও লঞ্চকর্মী আহত হন। লঞ্চের কয়েকজন কর্মীর মোবাইল ফোন ভাঙচুরের অভিযোগও পাওয়া গেছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, মোবাইল ফোন ভাঙচুর ও চিকিৎসা ব্যয়ের কথা উল্লেখ করে লঞ্চ মালিক সমিতির কাছে ৪০ হাজার টাকা দাবি করা হয়। ছাত্রদলের পরিচয় ব্যবহার করে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয় বলেও অভিযোগ রয়েছে। পরে আলোচনার মাধ্যমে ২০ হাজার টাকায় বিষয়টি নিষ্পত্তি হয়।

লঞ্চের এক কর্মী অভিযোগ করেন, কিছু শিক্ষার্থী নিয়মিত সন্ধ্যা বা রাতে পরিচয়পত্র ছাড়া লঞ্চে প্রবেশের চেষ্টা করেন। এ নিয়ে বাধা দেওয়াকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত। তবে লঞ্চের সুপারভাইজার মো. জিল্লু টাকা নেওয়ার পরিমাণ সম্পর্কে নিশ্চিত নন বলে জানান।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

লঞ্চের ব্যবস্থাপনা পরিচালক যুবরাজ হোসেন বলেন, ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের পরিচয় ছাড়া কেউ যাতে লঞ্চে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

এদিকে মীমাংসার নামে টাকা দাবির তথ্য সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিকের সঙ্গে উপস্থিত ব্যক্তিদের বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির অভিযোগ উঠেছে। পরে সাংবাদিকদের ঘটনাস্থল থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।

জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ছাত্রদলের পরিচয় ব্যবহার করে কেউ চাঁদাবাজি করলে সংগঠন তার দায় নেবে না। ছাত্রদলের কেউ জড়িত থাকলে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে সদস্যসচিব শামছুল আরেফিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
শিক্ষা থেকে আরও
প্রাথমিকের কাজ দেখতে ১৮০ কর্মকর্তাকে মাঠে পাঠাচ্ছে অধিদপ্তর

প্রাথমিকের কাজ দেখতে ১৮০ কর্মকর্তাকে মাঠে পাঠাচ্ছে অধিদপ্তর

১ ঘণ্টা আগে
পড়াশোনা ও খেলাধুলা মুদ্রার এপিঠ-ওপিঠ: শিক্ষামন্ত্রী

পড়াশোনা ও খেলাধুলা মুদ্রার এপিঠ-ওপিঠ: শিক্ষামন্ত্রী

১ ঘণ্টা আগে
স্নাতক যোগ্যতা নিয়েও তৃতীয় শ্রেণির মর্যাদায় প্রাথমিকের শিক্ষকরা

স্নাতক যোগ্যতা নিয়েও তৃতীয় শ্রেণির মর্যাদায় প্রাথমিকের শিক্ষকরা

২৩ ঘণ্টা আগে
মিসবাহুল উলূম কামিল মাদরাসায় প্রথম বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

মিসবাহুল উলূম কামিল মাদরাসায় প্রথম বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

৪ দিন আগে
চাঁদপুরে প্রধান শিক্ষককে অশ্রুসিক্ত বিদায়

চাঁদপুরে প্রধান শিক্ষককে অশ্রুসিক্ত বিদায়

৬ দিন আগে
দেশের সব মাদ্রাসার ম্যানেজিং কমিটি পুনর্গঠনের নির্দেশ

দেশের সব মাদ্রাসার ম্যানেজিং কমিটি পুনর্গঠনের নির্দেশ

১ সপ্তাহ আগে