প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
জাহাজশিল্পের জটিলতা কাটাতে প্রক্রিয়া সহজ, দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ ● জেলা স্টেডিয়াম আধুনিকায়ন করে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়া হবে: প্রতিমন্ত্রী ● প্রাথমিকের কাজ দেখতে ১৮০ কর্মকর্তাকে মাঠে পাঠাচ্ছে অধিদপ্তর ● তেলের দাম কমে স্থিতিশীল হলে দেশে সমন্বয় করবে সরকার: উপদেষ্টা ● সমঝোতা চাইলে আগে অপরাধ স্বীকার ও অনুতাপ করতে হবে: তথ্য উপদেষ্টা ● পড়াশোনা ও খেলাধুলা মুদ্রার এপিঠ-ওপিঠ: শিক্ষামন্ত্রী ● চার দিনের সফরে অক্টোবরের শেষ সপ্তাহে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ● লটারিতে বদলি, ঢাকার ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ ● নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি: সড়কমন্ত্রী ● টানা ৫ দিনের ছুটিতে দেশ, ছুটি পাবেন না যারা ●

তেলের দাম কমে স্থিতিশীল হলে দেশে সমন্বয় করবে সরকার: উপদেষ্টা

বিজ্ঞাপন
তেলের দাম কমে স্থিতিশীল হলে দেশে সমন্বয় করবে সরকার: উপদেষ্টা
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল অবস্থায় থাকলে দেশের বাজারেও দাম কমানোর বিষয়ে সরকার প্রয়োজনীয় সমন্বয় করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৬ অক্টোবর) তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

জাহেদ উর রহমান বলেন, বিশ্ববাজারে তেলের দাম আগের তুলনায় কমেছে। তবে বর্তমান দাম দীর্ঘমেয়াদে স্থিতিশীল থাকবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। এর আগে দাম কমার পর কয়েক দিনের মধ্যেই তা আবার ১০৬–১০৭ ডলারে উঠেছিল।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, বর্তমানে তেলের দাম ১০০ ডলারের নিচে নেমেছে। ইউরোপের কয়েকটি দেশের কৌশলগত মজুত থেকে তেল ছাড়ার সিদ্ধান্তসহ বিভিন্ন কারণে দাম কমেছে। তবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনো পুরোপুরি স্থিতিশীল নয়।

উপদেষ্টা বলেন, বিশ্ববাজারে তেলের দাম কম মূল্যে স্থিতিশীল হলে সরকার অবশ্যই দেশের বাজারে দাম সমন্বয় করবে। জ্বালানির দাম বাড়লে মূল্যস্ফীতি ও বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়ে, যার প্রভাব কর্মসংস্থানের ওপরও পড়ে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তিনি বলেন, বিষয়টি নিয়ে সরকার সংবেদনশীল এবং বিশ্ববাজারের তেলের দামের পরিস্থিতি বিবেচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
সমঝোতা চাইলে আগে অপরাধ স্বীকার ও অনুতাপ করতে হবে: তথ্য উপদেষ্টা

সমঝোতা চাইলে আগে অপরাধ স্বীকার ও অনুতাপ করতে হবে: তথ্য উপদেষ্টা

১ ঘণ্টা আগে
চার দিনের সফরে অক্টোবরের শেষ সপ্তাহে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চার দিনের সফরে অক্টোবরের শেষ সপ্তাহে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

১ ঘণ্টা আগে
লটারিতে বদলি, ঢাকার ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ

লটারিতে বদলি, ঢাকার ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ

১ ঘণ্টা আগে
নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি: সড়কমন্ত্রী

নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি: সড়কমন্ত্রী

১ ঘণ্টা আগে
টানা ৫ দিনের ছুটিতে দেশ, ছুটি পাবেন না যারা

টানা ৫ দিনের ছুটিতে দেশ, ছুটি পাবেন না যারা

১ ঘণ্টা আগে
পূজার আগে ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটি বাতিল

পূজার আগে ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটি বাতিল

১ ঘণ্টা আগে